Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টানা দ্বিতীয় দিনে ঢাকার প্রবেশপথগুলোতে পুলিশের চেকপোস্ট-তল্লাশী, থানায় আটক ৭ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2023, 10:35 am
Last modified: 27 October, 2023, 11:11 am

Related News

  • আ.লীগের ‘শাটডাউন’: আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, স্বাভাবিকের তুলনায় যান চলাচল কম
  • মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর
  • মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
  • ‘একটা মাছিও ঢুকতে দেব না’, ঢুকে পড়ল হাজারো জামায়াত কর্মী! ২৮ অক্টোবর এক প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা
  • সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের

টানা দ্বিতীয় দিনে ঢাকার প্রবেশপথগুলোতে পুলিশের চেকপোস্ট-তল্লাশী, থানায় আটক ৭ জন

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতা ও যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ঢাকার বিভিন্ন পয়েন্টে যেমন, ধামরাইয়ের ইসলামপুর এলাকায়, আশুলিয়া ব্রিজ এলাকা সাভারের বিরুলিয়া ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2023, 10:35 am
Last modified: 27 October, 2023, 11:11 am

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকার বিভিন্ন প্রবেশপথে টানা দ্বিতীয় দিনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতা ও যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ঢাকার বিভিন্ন পয়েন্টে যেমন, ধামরাইয়ের ইসলামপুর এলাকায়, আশুলিয়া ব্রিজ এলাকা সাভারের বিরুলিয়া ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক সময়ে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

এরমধ্যে সাভার মডেল থানায় ৫ জন ও আশুলিয়া থানায় ২ জন বিএনপি নেতাকর্মী আটক আছে বলে জানিয়েছে পুলিশ।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিভিন্ন মামলায় বিএনপির ৫ জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বিভিন্ন মামলার আসামী, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"

অপরদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, থানায় দু'জন বিএনপি নেতাকর্মী আটক রয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

আজ সকাল ৮টা নাগাদ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ২০ শয্যা হাসপাতালের সামনে জেলা পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায়, গতকালের মত আজও মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, হাইয়েস মাইক্রোবাস, প্রাইভেট কার থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও কিছুক্ষেত্রে যাত্রীদের সাথে থাকা ব্যাগপত্র, মালামাল তল্লাশী করা হচ্ছে।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

পুলিশের পক্ষ থেকে এসময় বিভিন্ন যাত্রীদের কাছে তাদের গন্তব্য, তারা কোথা থেকে আসছেন এবং তাদের পেশা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

সন্দেহ হলে কিছুক্ষেত্রে যাত্রীদের কাছে থাকা পরিচয়পত্রও যাচাই করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

তবে চেকপোস্ট থেকে সন্দেহভাজন কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

এছাড়া মহাসড়কের আরিচামুখী লেনে কোন চেকপোস্ট নেই পুলিশের।

চেকপোস্টগুলোতে জেলা পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "যেহেতু আগামীকাল শনিবার রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই লক্ষেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

অপরদিকে শনিবারের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

ছবি- নোমান মাহমুদ/ টিবিএস

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিবিএসকে বলেন, "সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে, নেতাকর্মীরা কেউ বাড়িতে অবস্থান করতে পারছে না। গ্রেপ্তার এড়াতে অধিকাংশ নেতাকর্মী বাসার বাইরে অবস্থান করছেন।"

Related Topics

টপ নিউজ

আমিনবাজারে চেকপোস্ট / ২৮ অক্টোবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আ.লীগের ‘শাটডাউন’: আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, স্বাভাবিকের তুলনায় যান চলাচল কম
  • মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর
  • মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
  • ‘একটা মাছিও ঢুকতে দেব না’, ঢুকে পড়ল হাজারো জামায়াত কর্মী! ২৮ অক্টোবর এক প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা
  • সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net