Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
হামুন মোকাবেলায় বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, চলছে সতর্কীকরণ প্রচারণা

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
24 October, 2023, 02:50 pm
Last modified: 24 October, 2023, 03:26 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

হামুন মোকাবেলায় বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, চলছে সতর্কীকরণ প্রচারণা

এর পাশাপাশি ৬১টি মেডিকেল টিম এবং ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলায়। 
বরিশাল প্রতিনিধি
24 October, 2023, 02:50 pm
Last modified: 24 October, 2023, 03:26 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বরিশালে ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এর পাশাপাশি ৬১টি মেডিকেল টিম এবং ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলায়। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক আরও জানান, দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৯ লাখ ৩৬ হাজার টাকা নগদ অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। 

এর আগে, দুর্যোগ মোকাবেলায় জেলা সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। 

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশালের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, "সংকেত বাড়ার সাথে সাথে সিপিপি কর্মীরা জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমাদের বিভাগে ৩৩ হাজার ২৮০ জন কর্মী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সতর্কীকরণ প্রচারণা চালাচ্ছেন।" 

রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল জেলার সেক্রেটারি মিজানুর রহমান বলেন, জেলায় ৫০০ কর্মী উপকূলীয় এলাকায় জনসচেতনতায় কাজ করছেন। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে সবাইকে নিরাপদ ও সতর্ক অবস্থানে থাকতে বলা হচ্ছে। 

ছবি: টিবিএস

ইতোমধ্যে বরিশাল-ঢাকা ও দক্ষিণাঞ্চলের সকল রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ। 

বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রিয়াদ হোসেন বলেন, "নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরের আওতায় পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও অদূরবর্তী চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় নৌ-চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।"

বরিশাল নদীবন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। বন্ধ রয়েছে বরিশাল, মেহেন্দিগঞ্জ, লাহারহাট, ভোলাসহ অভ্যন্তরীণ রুটের স্পিডবোট চলাচল। তবে খেয়া পারাপার বন্ধে এখনও নির্দেশনা দেওয়া হয়নি। 
 
Related Topics

টপ নিউজ

ঘুর্ণিঝড় হামুন / হামুন / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net