Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সড়কবিহীন সেতুতে ওঠানামায় লাগে বাঁশের সাঁকো

বাংলাদেশ

এ, জে, সুজন
20 October, 2023, 09:35 am
Last modified: 20 October, 2023, 09:47 am

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি

সড়কবিহীন সেতুতে ওঠানামায় লাগে বাঁশের সাঁকো

১০ মিনিটের পথ ৩০ মিনিট ঘুরে যেতে হয়। তাছাড়া বর্ষা মৌসুমে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন এভাবে পড়ে আছে সেতুটি, তবুও কর্তৃপক্ষের নজরে আসে না।
এ, জে, সুজন
20 October, 2023, 09:35 am
Last modified: 20 October, 2023, 09:47 am
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপর নির্মিত সেতু; ছবি-টিবিএস

দুই পাশে বাঁশের সাঁকো দিয়ে ওঠানামা করতে হয় সেতুতে। নদীর মাঝখানে সেতু দাঁড়িয়ে থাকলেও ওঠানামার জন্য নেই কোন সংযোগ সড়ক- দুই বাঁশের সাঁকোই ভরসা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপর ২৫ লাখ ৫০ হাজার ৫৩২ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে ওঠানামা করতে হলে এখনো দুই বাঁশের সাঁকোই ভরসা। ফলে নির্মিত সেতুটি চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ভোগের সাথে সাথে অপরিকল্পিত সেতু নির্মাণ করায় সরকারের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে।

দুই পাশে বাঁশের সাঁকো দিয়ে চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন সেতু পার হচ্ছে পাঁচ গ্রামের মানুষ। ১০ বছরেও এই দুর্ভোগের সমাধান হয়নি। দ্রুত এই ভোগান্তি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুমারখালীর প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ৩৬ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। ২০১২-১৩ অর্থবছরে নির্মিত হওয়া সেতুটির দুই পাশে এখনো কোন রাস্তা নির্মাণ করা হয়নি। সেই সময় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ছাড়াই প্রকল্পের কাজ শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শালঘর মধুয়া, সাঁথপাড়া, খালপাড়া বাজার সহ আশেপাশের গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। নির্মাণের কয়েকমাস পরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তৎকালীন ইউপি চেয়ারম্যান বালু দিয়ে কোন রকম সংযোগ সড়কের ব্যবস্থা করেন।

ছবি-টিবিএস

কিন্তু নির্মাণের পরের বছরই বন্যায় সংযোগ সড়ক ভেসে যায়। এরপরে আর সংস্কার করা হয়নি। এখন দুই পাশে বাঁশের চরাট ব্যবহার করে কোন রকম রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় আজিজুল বলেন, সারা বছর পায়ে হেঁটে কোন রকম সেতুটি ব্যবহৃত হয়। কিন্তু কৃষিপণ্য পরিবহন, ব্যবসায়ী সহ নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে লাগে না সেতুটি।

১০ মিনিটের পথ ৩০ মিনিট ঘুরে যেতে হয়। তাছাড়া বর্ষা মৌসুমে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন এভাবে রাস্তাবিহীন পড়ে আছে, তবুও কর্তৃপক্ষের নজরে আসেনা।

মাহাতাব নামে এক কৃষক বলেন, "আশেপাশের গ্রামগুলোতে ধান,পাট, পেঁয়াজ ও শাকসবজির আবাদ হয়। কিন্তু যাতায়াত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। অনেক সময় মাথায় ফসল নিয়ে পারাপার হওয়ার সব নদীতে পড়ে যাওয়ার শঙ্কা থাকে। রাস্তা না থাকায় আমাদের খুব কষ্ট হয়। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।"

কলেজছাত্র আরিফ বলেন, "নদীর মাঝখানে সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। কিন্তু দুই পাশে রাস্তা নির্মাণ করা হয়নি। বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে চরম ভোগান্তি হয়। বর্ষা মৌসুমে কয়েক কিলোমিটার ঘুরে কলেজে যেতে হয়।"

এ বিষয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নদীর উপর সেতু নির্মাণ করতে হলে এক পার থেকে আর এক পার পর্যন্ত করতে হয়। আমার ইউনিয়নে যে সেতুটি নির্মাণ করা হয়েছে তা কোন কাজেই আসেনা। সেতুটি নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।"

এ বিষয়ে কথা বলতে কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সাইদুর রহমানকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

বাঁশের সাঁকো / কালীগঙ্গা নদী / কুষ্টিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net