Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
সাভার-আশুলিয়া থেকে আটক ২৭ বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন থানায় হস্তান্তর 

বাংলাদেশ

নোমান মাহমুদ
19 October, 2023, 03:10 pm
Last modified: 19 October, 2023, 03:24 pm

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

সাভার-আশুলিয়া থেকে আটক ২৭ বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন থানায় হস্তান্তর 

সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও ১৬ ঘণ্টা আটকে রাখার পর মানিকগঞ্জ জেলা বিএনপির নেতাকে হস্তান্তর করা হয়েছে মানিকগঞ্জ থানায়
নোমান মাহমুদ
19 October, 2023, 03:10 pm
Last modified: 19 October, 2023, 03:24 pm

রাজধানীতে গতকাল বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজার ও আশুলিয়ায় আশুলিয়া ব্রিজ এলাকায় পরিচালিত পুলিশের চেকপোস্ট থেকে আটক বিএনপির মোট ২৭ জন নেতাকর্মীকে রাতেই বিভিন্ন থানায় হস্তান্তর করেছে সাভার ও আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়গুলো নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

এরমধ্যে টাঙ্গাইল থেকে সমাবেশে যাওয়ার পথে আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট থেকে আটক ২৬ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় টাঙ্গাইলের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মনির।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন টিবিএসকে বলেন, "আশুলিয়া থানা পুলিশের কাছে আটক ২৬ জনকে আমাদের থানায় গতকাল রাতে হস্তান্তর করা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"  

অপরদিকে সব মামলায় জামিনে থানা সত্বেও সাভারের আমিনবাজার এলাকায় বুধবার সকালে পুলিশের চেকপোস্ট থেকে আটক মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে ১৬/১৭ ঘণ্টা আটক রাখার পর রাত ২টার দিকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

আতাউর রহমান আতাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছিলো। তাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।"

তার বিরুদ্ধে কোন মামলা কিংবা ওয়ারেন্ট ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, "সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছিলো, তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মামলা রয়েছে।"

একটি জিডিমূলে আতাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও টিবিএস'কে নিশ্চিত করেন তিনি।

অপরদিকে আতাউর রহমান আতার বিরুদ্ধে কোন মামলা কিংবা ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে আজ বেলা ১২টার দিকে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাতে সাভার মডেল থানা পুলিশ আতাউর রহমান আতাকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে, এখনই কিছু বলতে পারছি না।"

অন্যায়ভাবে আতাউর রহমান আতাকে দীর্ঘ সময় পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে অভিযোগ করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির টিবিএসকে বলেন, "আতাউর রহমান আতার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে সবগুলোতেই তিনি জামিনে আছেন, নিয়মিত হাজিরা দিচ্ছেন। কোন কারণ ছাড়া, কোন সিচুয়েশন ছাড়া, অভিযোগ ছাড়াই অন্যায়ভাবে ১৬ ঘণ্টা তাকে সাভার মডেল থানা পুলিশ আটক রাখে। এমনকি রাত ২টার পর তাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হলেও এখনো তাকে আদালতে পাঠানো হয়নি।"

"আতাউর রহমান আতাকে আটক রাখার এই ঘটনায় তার যে নাগরিক স্বাধীনতা, তার অধিকার, সেটি খর্ব করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মূলত বিএনপির আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে এটি করা হয়েছে। তিনি যেন কোনভাবে সমাবেশে যোগ দিতে না পারেন, বিএনপির নেতাকর্মীদের উপর সরকারের যেই দমনপীড়ন, এটি তারই অংশ," বলেন তিনি।

এসময় গতকাল সমাবেশে যাওয়ার পথে আতাউর রহমান আতা ছাড়াও বিএনপির ও এর অঙ্গসংগঠনের পদধারী আরও ৫ নেতাকর্মীকে মানিকগঞ্জ থেকে আটক করা হয়েছে বলেও জানান এই নেতা। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপি নেতা আটক / আমিনবাজারে সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net