Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে মাসে ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হবে টিসিবির মাধ্যমে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 08:35 pm
Last modified: 07 October, 2023, 08:39 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে মাসে ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হবে টিসিবির মাধ্যমে

টিসিবি থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 08:35 pm
Last modified: 07 October, 2023, 08:39 pm
ছবি-মুমিত এম/টিবিএস

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর (টিসিবি) কার্ডধারী দেশের এক কোটি দরিদ্র পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ দেবে সরকার। চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবে পরিবারগুলো। 

কত দামে পরিবারগুলোকে পেঁয়াজ দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টিসিবি থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই এক কোটি পরিবারকে পেঁয়াজ দেওয়া শুরু হবে। 

এর বাইরে ঢাকার খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করার পরিকল্পনা আছে টিসিবির। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।   

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'টিসিবির কার্ডধারী এক কোটি পরিবারকে অন্যান্য পণ্যের সঙ্গে এ মাস থেকেই দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই এই পেঁয়াজ বিক্রি শুরু হতে পারে।'

তিনি জানান, এখন টিসিবির কাছে প্রায় ২৫০ টন ভারতীয় পেঁয়াজ আছে। এই পেঁয়াজ থেকেই বিতরণ শুরু হবে। টিসিবি ভারত থেকে আরও পেঁয়াজ আমদানি করছে। 

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ওই দামে কোথাও পেঁয়াজ বিক্রি হয়নি। বরং গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। 

দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় সরকার গত ৫ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। আগস্টের শেষে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার তখন ভারতের বাইরে আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ওই ৯ দেশ ছিল চীন, মিসর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে প্রায় ৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে ২০ আগস্ট ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পর আমদানি কমে যায়।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / ভর্তুকি মূল্যে পেঁয়াজ / টিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net