Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মৎস্যজাত পণ্যের আমদানি-রপ্তানি সহজ করতে লাইসেন্স ও সার্টিফিকেট মিলবে অনলাইনে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2023, 09:50 am
Last modified: 28 September, 2023, 09:53 am

Related News

  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%
  • আরাকান সংকটে অচল টেকনাফ স্থলবন্দর: আমদানি-রপ্তানি বিপর্যস্ত, রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায়
  • টেকনাফ স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ বন্ধ আমদানি-রপ্তানি, বিপাকে ব্যবসায়ীরা
  • অবরোধে সরবরাহ চেইন ব্যাহত, বিক্রি কমেছে খাতুনগঞ্জে 

মৎস্যজাত পণ্যের আমদানি-রপ্তানি সহজ করতে লাইসেন্স ও সার্টিফিকেট মিলবে অনলাইনে

আমদানি-রপ্তানিকারকরা জানান, অটোমেশনের কারণে তাদের সময় ও ব্যয় দুটোই বাঁচবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী হেলথ সার্টিফিকেট দিতে পারায় পণ্যের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।
টিবিএস রিপোর্ট
28 September, 2023, 09:50 am
Last modified: 28 September, 2023, 09:53 am
ছবি-সৌজন্যেপ্রাপ্ত

মৎস্য ও মৎস্যজাত পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রয়োজনীয় সকল লাইসেন্স ও পণ্য পরীক্ষার সার্টিফিকেট মিলবে অনলাইনের মাধ্যমেই। এই উদ্যোগ আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও বেশি সহজ ও বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে মনে করছে সেবা প্রদানকারী কর্তৃপক্ষ।

বুধবার ঢাকার একটি হোটেলে মৎস্য অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত ই-সার্টিফিকেশন এবং ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা সেবার অটোমেশনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মৎস্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

জানা যায়, মৎস্য ও মৎস্যজাত পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে ২০টি লাইসেন্স ও পণ্যের ল্যাব টেস্টের সার্টিফিকেটের জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। অটোমেশনের কারণে অনলাইনের মাধ্যমেই এই সেবা মিলবে।

ই-সার্টিফিকেশন সিস্টেম ডিজিটাল করায় লাইসেন্স, স্বাস্থ্য সনদ, আমদানিকারক দেশের চাহিদা অনুসারে অতিরিক্ত স্বাস্থ্য সনদ, আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অনাপত্তি সনদ, পেমেন্ট, স্যাম্পল কালেকশন, ইন্সপেকশন, টেস্ট রিপোর্ট, সার্টিফিকেট ইস্যু করার মত সেবাগুলো এখন দ্রুত পাওয়া যাবে। এর সঙ্গে কাস্টমস সরাসরি যুক্ত থাকবে বলে বন্দরগুলোতেও পণ্য নিয়ে আর সময়ক্ষেপণ করার দরকার পড়বে না বলে জানান সংশ্লিষ্টরা।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মৎস্য অধিদপ্তরের ই-সার্টিফিকেশন এবং ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বাংলাদেশের মৎস্য খাতে একটি নতুন অধ্যায়ের সংযোজন। স্মার্ট বাংলাদেশে রূপান্তরের একটি ধাপ এটি।

তিনি বলেন, "আমদানিকারক দেশের কমপ্লায়েন্স মেইনটেইন করতে এই অটোমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এটি আমাদের নতুন পদক্ষেপ।"

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক বলেন, একটা পণ্য পরীক্ষার বিষয়গুলো কোন পর্যায়ে আছে তা ড্যাশবোর্ডে সেবাগ্রহীতারা সব সময় দেখতে পারবেন। এতে সময় ও ব্যয় দুই-ই কমবে।

তিনি বলেন, এক-দুই মাসের মধ্যে কাগুজে লাইসেন্সিংয়ের আবেদন নেয়া বন্ধ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত আমদানি-রপ্তানিকারকরা জানান, অটোমেশনের কারণে তাদের সময় ও ব্যয় দুটোই বাঁচবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী হেলথ সার্টিফিকেট দিতে পারায় পণ্যের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতেও সহযোগিতা করবে।

২০২২-২৩ অর্থবছরে ফ্রোজেন ও লাইভ ফিশের রপ্তানি ছিল ৪২২ মিলিয়ন ডলার; ২০২১-২২ অর্থবছরে যা ছিল ৫৩২ মিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

মৎস্য ও মৎস্যজাত পণ্য / আমদানি-রপ্তানি বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%
  • আরাকান সংকটে অচল টেকনাফ স্থলবন্দর: আমদানি-রপ্তানি বিপর্যস্ত, রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায়
  • টেকনাফ স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ বন্ধ আমদানি-রপ্তানি, বিপাকে ব্যবসায়ীরা
  • অবরোধে সরবরাহ চেইন ব্যাহত, বিক্রি কমেছে খাতুনগঞ্জে 

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net