Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
৩৬ দিন আল্টিমেটামের সময় বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না আ. লীগ: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2023, 08:35 pm
Last modified: 27 September, 2023, 08:39 pm

Related News

  • মত প্রকাশের সভ্য মান থাকা উচিত: রিজভী
  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা

৩৬ দিন আল্টিমেটামের সময় বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না আ. লীগ: কাদের

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ’- এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
টিবিএস রিপোর্ট
27 September, 2023, 08:35 pm
Last modified: 27 September, 2023, 08:39 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি: সংগৃহীত

অপরাজনীতি, নাশকতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে বেঁধে দেয়া ৩৬ দিন আল্টিমেটামের সময় বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একটি সমাবেশে বলেছেন, '৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে কোথাও দাঁড়াতে দেব না। সব জায়গা দখলে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকদের, শেখ হাসিনার কর্মীদের।'

বিএনপিকে উদ্দেশ্য করে ক্ষমতাসীন দলের এ জেষ্ঠ নেতা বলেন 'আপনারা এখন তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরা অপেক্ষা করছি, ঢাকা দখল কে করে, কেমনে করে, দেখাইয়া দেব- হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনার ম্যাজিক - উন্নয়নের ম্যাজিক, হাসিনার ম্যাজিক - মুক্তিযুদ্ধের ম্যাজিক, হাসিনার ম্যাজিক - আমাদের জাতীয় পতাকার ম্যাজিক, হাসিনার ম্যাজিক - আজকের বাংলাদেশের স্বাধীনতার ম্যাজিক। হাসিনা ম্যাজিকেরই জয় হবে।'

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত 'বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ'- এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, 'বিএনপি বলছে, অক্টোবর মাসে শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ। আমাদের নাকি মেয়াদ শেষ! অক্টোবরে নাকি সব শেষ। বিএনপির কি হবে অক্টোবরে? ১৫টি অক্টোবর দেখলাম। এবারও দেখব। আগামী বছরেরও অক্টোবর আসবে। শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ।'

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'ঘরের মধ্যে ঘর। কি আশায় বাধিয়াছি এই খেলা ঘর, বেদনার বালুচরে। বেদনার বালুচরে নানান মতের জগাখিচুরি ঐক্য দিয়ে শেখ হাসিনার সরকার হঠানো যাবে না।'

তিনি বলেন, 'মির্জা ফখরুল কাঁদতে কাাঁদতে চোখের পানি ফেলে, ইদানীং মিটিংয়ে দাঁড়িয়েই কাঁদে। হাইরে কান্নারে…কান্না। এতো কান্না কোথায় ছিল। খালেদার জন্য ৪৮ মিনিট একটি আন্দোলন করতে পারে নাই ফখরুল। এবার সেটার জন্য পদত্যাগ করুক। খালেদা জিয়ার সামনে বড় কথা বলার অধিকার নেই তোমার, সেটা আছে আমাদের। আমাদের নেত্রী দয়া করে মাহানুভবতা দেখিয়ে তাকে ঘরে বসে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল। শেখ হাসিনা ডাক দিয়েছেন, অক্টোবর মাসে জাতীয় পতাকা হতে মাঠে থাকতে। ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না।'

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক মির্জা আজম প্রমূখ।

এদিকে একইসময় রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেয়া হবে। 'ওরা আমাদের ঘেরাও করার কথা বললে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে। আমরাও বিএনপিকে ঘেরাও দিয়ে শিক্ষা দেব।'

বিএনপি শুধু ফাঁপা আওয়াজ করে বলে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপির আওয়াজ- খালি কলসি বেশি বাজার মতো।'

এ সময় ভিসা নীতি বিষয়ে তিনি বলেন, 'যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্য ভিসা নীতি। আ. লীগ ভিসা নীতি নিয়ে মাথা ঘামায় না। ভিসা নীতি বিচ্ছিন্ন বিষয়, আমেরিকার সঙ্গে সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ।'

বিএনপির ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, ২০১৮ সালেও তারা বলেছে সরকারকে টেনে নামিয়ে ফেলবে। আওয়ামী লীগ ষড়যন্ত্র পরোয়া করে না। ষড়যন্ত্র ছিন্ন করে আবারও নির্বাচনে জয়ী হবে।

 

 

 

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / ৩৬ দিনের আল্টিমেটাম / নির্বাচনী রাজনীতি / বিএনপি / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • মত প্রকাশের সভ্য মান থাকা উচিত: রিজভী
  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net