Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, সংবাদ প্রকাশ না করার হুমকি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2023, 04:00 pm
Last modified: 24 September, 2023, 04:09 pm

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি

চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, সংবাদ প্রকাশ না করার হুমকি

‘তারা বারবার কপালে, মুখে ঘুষি মারতে থাকে। বুকে লাথি মারতে থাকে। লাঠি দিয়েও মারধর করে। কেন ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছি জানতে চায় এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।’
টিবিএস রিপোর্ট
24 September, 2023, 04:00 pm
Last modified: 24 September, 2023, 04:09 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষের খবর প্রকাশ করায় রবিবার (২৪ সেপ্টেম্বর) তাকে মারধর করা হয়। 

মোশাররফ শাহ নামে এই সাংবাদিক দৈনিক প্রথম আলোর চবি প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

রবিবার বেলা ১১টার দিকে কলা অনুষদের ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে। মোশররফ শাহ জানান, মারধরের ঘটনায় জড়িতরা সবাই চয়েজ ফ্রেন্ড উইথ কেয়ার-সিএফসি নামে ছাত্রলীগের একটি উপপক্ষের অনুসারী। চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এই গ্রুপ নিয়ন্ত্রণ করেন। ঘটনার পর মোশাররফ শাহ চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নেন,  পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মোশাররফ টিবিএসকে বলেন, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ ও বক্তব্য নিতে  আমি যখন কলা অনুষদ ঝুপড়ি থেকে ভিসি অফিসে যাচ্ছিলাম তখন ১৫-২০ জন ছাত্রলীগের অনুসারী আমার ওপর হামলা চালায়। তারা বারবার কপালে, মুখে ঘুষি মারতে থাকে। বুকে লাথি মারতে থাকে। লাঠি দিয়েও মারধর করে। কেন ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছি জানতে চায় এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।

চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার আবু তায়েব জানান, মোশাররফের কপালে চারটি সেলাই দেওয়া হয়েছে। তার বুকে ও হাতে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জানান, তিনি ফেনীতে আছেন এবং বিষয়টি দেখছেন।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / চবি / সাংবাদিককে মারধর / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net