Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
আমার নামে ৯৮টি মামলা আছে, আর দুটি হলে সেঞ্চুরি হবে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2023, 08:30 pm
Last modified: 14 September, 2023, 08:44 pm

Related News

  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

আমার নামে ৯৮টি মামলা আছে, আর দুটি হলে সেঞ্চুরি হবে: ফখরুল

'এখন সবচেয়ে বেশি প্রয়োজন এ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শুধু বিচারব্যবস্থাই নয়, রাষ্ট্রীয় কাঠামোকেও ভেঙে ফেলতে হবে। একে ভেঙে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে,’ বলেন বিএনপি মহাসচিব।
টিবিএস রিপোর্ট
14 September, 2023, 08:30 pm
Last modified: 14 September, 2023, 08:44 pm
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বিরুদ্ধে ৯৮টি মামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানের হোটেল লেকশোরে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট-এর আয়োজিত 'বিচার বিভাগের বর্তমান অবস্থা: বাংলাদেশে বিরোধীদের দমনের হাতিয়ার' শীর্ষক সেমিনারে তিনি বলেন, 'বিরোধী দলের প্রায় ৪০ লাখ লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার নামে ৯৮টি মামলা রয়েছে। আর দুটি হলে সেঞ্চুরি হবে।'

দেশের বর্তমান বিচারব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে এবং এ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নেই অভিযোগ করে ফখরুল বলেন, 'আমরা শুধু বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। যে বিচারব্যবস্থা আছে তা সম্পূর্ণভাবে তাদের [সরকার] নিয়ন্ত্রণে চলে গেছে।'

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, কেউ [মুক্তভাবে] কথা বলতে পারে না।

'আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, যখন বিচারকেরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? আমি কার কাছে যাব? আজ যদি বিচারব্যবস্থা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে জনগণ কোথায় যাবে?

'সেজন্যই এখন সবচেয়ে বেশি প্রয়োজন এ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শুধু বিচারব্যবস্থাই নয়, রাষ্ট্রীয় কাঠামোকেও ভেঙে ফেলতে হবে। একে ভেঙে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে,' যোগ করেন তিনি।

তিনি দেশের বিচার বিভাগের সমস্যা সমাধানে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবের কথাও উল্লেখ করেন।

আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আজকে সকলে জোটবদ্ধ হতে হবে। প্রত্যেককে আজ সোচ্চার হয়ে বলতে হবে। এ সরকার দেশের যথেষ্ট ক্ষতি করেছে। তাই সরকারকে বলছি – যথেষ্ট হয়েছে। এখন পদত্যাগ করুন, জনগণের সংসদ গঠন করুন এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার তৈরি করুন।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিচারব্যবস্থা / মামলা / বিরোধী দল / বিরোধীদের দমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net