Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 September, 2023, 03:15 pm
Last modified: 12 September, 2023, 05:24 pm

Related News

  • দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক বলেন, মশা নিয়ন্ত্রণের দায়িত্ব স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের ওপর বর্তায়। তারা যদি কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব পালন করে তাহলে আমরা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে পারব।
টিবিএস রিপোর্ট 
12 September, 2023, 03:15 pm
Last modified: 12 September, 2023, 05:24 pm
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সৌজন্যে প্রাপ্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সবকিছু করছি। তবে, মশা নিয়ন্ত্রণের দায়িত্ব স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের ওপর বর্তায়। তারা যদি কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব পালন করে তাহলে আমরা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে পারব।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী কমানোটা হলো সবচেয়ে বড় বিষয় এবং ডেঙ্গু কমতে হলে মশা কমতে হবে। মশার কামড় যদি না কমে ডেঙ্গু রোগী কমবে না। মশা কমানো যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বটা ভালো করে পালন করা প্রয়োজন।

তিনি বলেন, সারা বাংলাদেশে এখন ডেঙ্গু ছড়িয়ে গেছে, ৬৪ জেলাতে প্রত্যেকদিন তিন হাজার রোগী কেন বাড়ছে? কাজেই যেখানে মূল  প্রবলেম সেখানে আমাদেরকে হাত দিতে হবে। যেখান থেকে এডিস মশার উৎপাদন হচ্ছে সেই জায়গাগুলো ঠিক করতে হবে। নিয়মিত স্প্রে করতে হবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যার যেখানে দায়িত্ব থাকে সেখানে পালন করতে হবে। ওই (মশা মারার) দায়িত্ব তো আমরা দেখি না, আমাদের দায়িত্ব হাসপাতালের চিকিৎসা দেওয়া। সেই চিকিৎসা আমরা সঠিকভাবে দিচ্ছি এবং হাসপাতালের ভেতরে কোনো রকমের অভাব নেই।

তিনি আরো বলেন, স্যালাইনেরও কোনো অভাব নাই। বাইরের হাসপাতালে সেলাইন একটু ঘাটতি ছিল, ফলে আমরা আমদানির অনুমতি দিয়েছি।  

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / ডেঙ্গু রোগী / ডেঙ্গু / এডিস মশা / জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net