Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
সীতাকুণ্ডে আহত বানরটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2023, 03:20 pm
Last modified: 08 September, 2023, 03:29 pm

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

সীতাকুণ্ডে আহত বানরটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না

দীপান্নিতা ভট্টাচার্য বলেন, ভেটেরিনারি ক্লিনিকে এই ধরনের প্রাণীর চিকিৎসা করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আমরা ব্যর্থ হয়েছি। বানরটিকে যদি ক্লিনিকে একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া যেত তাহলে তার জীবন বাঁচানো যেত।
টিবিএস রিপোর্ট
08 September, 2023, 03:20 pm
Last modified: 08 September, 2023, 03:29 pm
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (৩ সেপ্টেম্বর) আহত বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি: ইউএনবি

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়া বানরটি শুক্রবার (৮ সেপ্টেম্বর) মারা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বানরটিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।

চট্টগ্রাম জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্নিতা ভট্টাচার্য শুক্রবার দুপুরে বানরটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পর ক্লিনিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় বানরটিকে ছাড়পত্র দেয় এবং আমরা তাকে আমাদের অফিস চত্বরে নিয়ে যাই। বানরটিকে সেখানে ওষুধ দেওয়া হচ্ছিল। 

'শুক্রবার সকাল পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে বানরটির মৃত্যু হয়', তিনি যোগ করেন।

দীপান্নিতা ভট্টাচার্য বলেন, প্রথম দুই দিনে ওষুধ কাজ করায় আমরা আশান্বিত ছিলাম। বিভ্রান্ত হয়ে লোকালয়ে নেমে আসা এই নিরীহ প্রাণীটির জীবন বাঁচাতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু, ভেটেরিনারি ক্লিনিকে এই ধরনের প্রাণীর চিকিৎসা করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আমরা ব্যর্থ হয়েছি। বানরটিকে যদি ক্লিনিকে একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া যেত তাহলে তার জীবন বাঁচানো যেত।

প্রায় ২০ দিন আগে, বানরটি সীতাকুণ্ডের পাহাড় থেকে নেমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে থাকতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তাকে রুটি, কলাসহ খাবার সরবরাহ করতেন।

স্থানীয় এবং রোগীর আত্মীয়দের থেকে খাবারের আশায় প্রতিদিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসত বানরটি। 

গত ২৬ আগস্ট একটি বৈদ্যুতিক খুঁটিতে শক খেয়ে গুরুতর আহত হয় বানরটি।

স্থানীয়রা জানান, তারা বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরপরে কয়েকদিন বানরটির আর দেখা মেলেনি। কিন্তু শনিবার আবারও বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে।

স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ডা. নূরুদ্দিন রাশেদ বলেন, "শনিবার কাজ শেষে বেরোতে যাওয়ার সময় হাসপাতালের বারান্দায় বানরটিকে বসে থাকতে দেখি। এরপর আমি বানরটির ক্ষত ড্রেসিং করে দেই।"

৩ সেপ্টেম্বর আবারও বানরটি হাসপাতালের বারান্দায় হাজির হয় বলে জানান ডা. নূরুদ্দিন। তিনি বলেন, "বানরটিকে দেখে মনে হচ্ছিল এর খুব কষ্ট হচ্ছে এবং কয়েকটি ক্ষতস্থানে পচন ধরা শুরু করেছিল। বৈদ্যুতিক শক থেকে এমনটা হতে পারে। আজকে অফিসে আসার পর আমি বানরটি কোথায় আছে তা খোঁজ নেই। তারপর দেখা যায়, হাসপাতালের বাইরে একটি গাছের ডালে বানরটি বসে আছে।"

বানরটির শরীরে আঘাতের তীব্রতা বিবেচনা করে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজুকে এ বিষয়ে জানানো হয়। এরপর তিনি চিকিৎসকদের একটি দল নিয়ে সোমবার হাসপাতালে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের এবং স্থানীয় যুবকদের সহায়তায় তারা বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু প্রাণীটির শরীরে ক্ষতের অবস্থা শোচনীয় হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল।

পরবর্তীতে বানরটিকে চিকিৎসার জন্য সিভাসুতে পাঠানো নয়।

ডা. তাহমিনা আরজু বলেন, তার টিম বানরটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বানরটিকে ধরে রাখা কঠিন হওয়ায়, অ্যানেস্থেশিয়া ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব ছিল না।

পরবর্তীতে, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় সোমবার বিকালে বানরটিকে নিরাপদে সিভাসুতে স্থানান্তর করা হয়।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / বানর / আহত বানর / বিদ্যুৎস্পৃষ্ট / লোকালয়ে বানর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net