Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
৩৫০ সিসি’র মোটরসাইকেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
07 September, 2023, 11:30 pm
Last modified: 08 September, 2023, 02:29 am

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার

৩৫০ সিসি’র মোটরসাইকেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ

'মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো।'
আব্বাস উদ্দিন নয়ন
07 September, 2023, 11:30 pm
Last modified: 08 September, 2023, 02:29 am
একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মোটরসাইকেল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

সরকার দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইফাদ গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ।

আগামী বছরের জুনে কোম্পানিটি এর ৩৫০ সিসি'র রয়্যাল এনফিল্ড দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়বে বলে তিনি প্রত্যাশা করছেন। এরপর এটি আন্তর্জাতিক বাজারে এ মোটরসাইকেল রপ্তানি শুরু করবে বলে জানান তিনি।

এর আগে দেশের বাজারে ১৬৫ সিসি'র বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না। নতুন এ সিদ্ধান্তের পর ইফাদ গ্রুপ ছাড়াও অন্যান্য কোম্পানির উচ্চ সিসি'র মোটরসাইকেলও এখন স্থানীয় বাজারে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি।

তাসকিন আহমেদ জানান, রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তির পর ইফাদ গ্রুপ দেশের মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষমতাসীমা বাড়ানোর জন্য সরকারকে রাজি করানোর চেষ্টা করেছিল।

'আমাদের বিনিয়োগের পরে ২০২১ সালে শিল্প মন্ত্রণালয় প্রাথমিক উৎপাদনের জন্য অনুমোদন দেয়। তবে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে স্থানীয় বাজারে বিক্রির অনুমতি দেয়নি পুলিশ। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে,' তিনি বলেন।

তিনি আরও বলেন, 'এতদিন বাংলাদেশে ১৬৫ সিসি'র ওপর মোটরসাইকেল বাজার ছাড়ার সুযোগ ছিল না। এখন সে বাধা দূর হওয়ায় অনেক কোম্পানি এ খাতে বিনিয়োগ করবে।'

ইফাদ মটরস এখন ৩৫০ সিসি ও তার চেয়ে বড় ইঞ্জিনসহ আইকনিক রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মোটরসাইকেল কারখানা স্থাপন করছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশে ইয়ামাহা মোটর-এর একমাত্র পরিবেশক ও উৎপাদন অংশীদার এসিআই মোটরস-এর ব্যবস্থাপনা পরিচালক এফএইচ আনসারি বলেছেন, 'এটি দেশের জন্য দারুণ খবর। মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো। দেশের অবকাঠামোগত উন্নয়নে সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুমোদনের ফলে দেশে মোটরসাইকেল বিক্রি বাড়বে। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।'

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) স্থানীয় সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেওয়ার সরকারের সিদ্ধান্তের সক্রিয়ভাবে বিরোধিতা করে আসছে। তাদের দাবি ছিল, বর্তমান নির্মাতারা বিদ্যমান নীতির সীমাবদ্ধতার অধীনে আট হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং যেকোনো আকস্মিক নীতি-পরিবর্তন বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

Related Topics

টপ নিউজ

মোটর সাইকেল / রয়্যাল এনফিল্ড / বাইক / মোটরসাইকেল / অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net