Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 September, 2023, 08:40 pm
Last modified: 07 September, 2023, 08:41 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 September, 2023, 08:40 pm
Last modified: 07 September, 2023, 08:41 pm
ছবি: টিবিএস

দীর্ঘদিন পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে নদীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুইপাড়ে ভিড় করেছিল উচ্ছ্বসিত হাজারো মানুষ।

ভরা তিতাসে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের উৎসব। এবার প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে ১৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ আর প্রিয় দলকে সমর্থন দিতে দুপুর থেকেই ভিড় করতে থাকে দর্শনার্থীরা।

জাঁকজমকপূর্ণ এ নৌকাবাইচ ঘিরে পুরো জেলা শহরই উৎসবের আমেজে মেতেছিল।

নৌকাবাইচ দেখতে ঢাকা থেকে আসা ফিরোজ মিয়া জানান, তিতাস নদীতে নৌকা বাইচ হবে শুনে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় আসার। দুপুর আড়াইটার দিকে ৫-৬ জন মিলে বাইচ দেখতে আসেন। নৌকাবাইচ প্রতিযোগিতা বিকেলটাকে আরও প্রাণবন্ত করে তোলে বলে জানান তিনি।

ছবি: টিবিএস

জেলা শহরের বাসিন্দা আশিকুল ইসলাম জানান, বন্ধুদের নিয়ে বাইচ দেখতে এসেছেন। এই প্রতিযোগিতা তাকে অনেক আন্দোলিত করে। প্রতিবছর এমন আয়োজন করার দাবি জানান তিনি।

এবারের প্রতিযোগিতায় জেলার নবীনগর উপজেলার আব্দুল আলীর নৌকা বিজয়ী হয়। বিজয়ী দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় হওয়া দল ৫০ হাজার এবং তৃতীয় স্থান অর্জন করা দলকে ৩০ হাজার টাকা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মানুষকে আনন্দ দিতেই জেলা প্রশাসনের এই আয়োজন। এটি আগামীতেও অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে হবে।

Related Topics

টপ নিউজ

নৌকা বাইচ / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net