Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বন্ধের আহ্বান অযৌক্তিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2023, 05:45 pm
Last modified: 29 August, 2023, 05:59 pm

Related News

  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বন্ধের আহ্বান অযৌক্তিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোঃ শাহরিয়ার আলম বলেছেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করা যাবে না।
টিবিএস রিপোর্ট
29 August, 2023, 05:45 pm
Last modified: 29 August, 2023, 05:59 pm
ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য ১৭৪ বিশ্বনেতার আহ্বান অযৌক্তিক।

তিনি বলেন, 'বিশ্বজুড়ে যে কেউ তাদের মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন। এখানে (মামলা) সরকারের কোনো প্রভাব ছিল না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে এবং এটি বাস্তব প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। বিচার কার্যক্রম স্থগিত করার অনুরোধ করা অযৌক্তিক।'

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভার পর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম আরও বলেন, 'ব্যবসায় নিয়োজিত একজন ব্যক্তি যিনি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগ করেছেন এবং যথেষ্ট সম্পদের অধিকারী, তিনি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে, তার মানে এই নয় যে তিনি অপরাধী হয়ে গেছেন বা তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না।'

তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য এই ধরনের প্রচেষ্টা দেখাটা হতাশাজনক।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে এবং বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। আইনি প্রক্রিয়া চলবে, আমরা এটা নিয়ে চিন্তিত নই। 

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সোমবার (২৮ আগস্ট) শতাধিক নোবেল বিজয়ী সহ ১৭০ জনের বেশি বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্টা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, নোবেল বিজয়ী আলবার্ট আর্নল্ড গোর জুনিয়র (শান্তি), ওরহান পামুক (সাহিত্য) ও হার্ভে জে অল্টার (মেডিসিন)। 

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / পররাষ্ট্র প্রতিমন্ত্রী / বিশ্বানেতাদের চিঠি / বিশ্বনেতা / নোবেল বিজয়ী / শাহরিয়ার আলম / ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net