Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
কমপক্ষে ১৩টাকায় ডিম বিক্রি না হলে লোকসানে পড়বে খামারি: বিপিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2023, 11:30 am
Last modified: 24 August, 2023, 12:28 pm

Related News

  • সোনালি মুরগির দাম নাগালের বাইরে, ফ্লু ও জ্বালানি খরচ বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা 
  • সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • অতিরিক্ত উৎপাদনে মুরগির বাচ্চার দামে ধস, অস্তিত্ব সঙ্কটে ছোট হ্যাচারিগুলো

কমপক্ষে ১৩টাকায় ডিম বিক্রি না হলে লোকসানে পড়বে খামারি: বিপিএ

১৬৭ টাকা উৎপাদন খরচের সাথে তুলনা করে প্রতি কেজি ব্রয়লার মুরগির যৌক্তিক দাম ২৩০ টাকা হওয়া উচিত বলেও জানান বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা।
টিবিএস রিপোর্ট
24 August, 2023, 11:30 am
Last modified: 24 August, 2023, 12:28 pm
ছবি- সংগৃহীত

সরকার ব্রয়লার মুরগির প্রতিটি ডিমের খুচরা বিক্রয়মূল্য সর্বোচ্চ ১২ টাকার বেশি হওয়া উচিত নয় বলে ঘোষণা দিলেও প্রান্তিক খামারিরা তাতে একমত হতে পারছেন না।

খামারিদের দাবি, খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কমপক্ষে ১৩ টাকায় বিক্রি না হলে তাদের লোকসান হবে। একই সঙ্গে ১৬৭ টাকা উৎপাদন খরচের সাথে তুলনা করে প্রতি কেজি ব্রয়লার মুরগির যৌক্তিক দাম ২৩০ টাকা হওয়া উচিত বলেও জানান বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) এর নেতারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) ও তেজগাঁও, কাপ্তানবাজার ডিম ব্যবসায়ী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বিপিএ এর সভাপতি মো. সুমন হাওলাদার লিখিত বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, "সরকার প্রতিটি ডিমের খুচরা মূল্য ১২ টাকা করতে বলেছে। কিন্তু এই দামে বিক্রি করলে খামারি লোকসান করবে, তারা টিকবে না। খুচরায় প্রতিটি ডিমের দাম অন্তত ১৩ টাকা হওয়া দরকার।"

"যদি ডিমের খুচরা দাম ১২ টাকায় রাখতে হয় তাহলে অবশ্যই একদিনের বাচ্চা ও ফিডের দাম নিয়ন্ত্রণে আনতে হবে," বলেন তিনি।

তিনি আরো বলেন, "সরকার সাড়ে ১০ টাকা উৎপাদন খরচের কথা বলেছে। কিন্তু প্রান্তিক খামারিদের প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০.৭৯ টাকা। সরকারের আইন অনুযায়ী যদি খামারিরা ৩০ শতাংশ লাভে ডিম বিক্রি নাও করে, অন্তত ১৫ শতাংশ তো দিতে হবে।"

ডিমের সাপ্লাই চেইনে কে কত লাভ করছে তার একটা হিসেব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এ সময় বলা হয়, খামারি যে ডিম ১১ টাকায় বিক্রি করছে সেটা স্থানীয় আড়তদার ১০ পয়সা, শহরের আড়তদার ৩০ পয়সা, ভ্যানগাড়ি পাইকারি বিক্রেতা ৩৫ পয়সা, খুচরা বিক্রেতা ৫০ পয়সা ধরলে দাম গিয়ে দাঁড়ায় ১২ টাকা ২৫ পয়সায়। এর বাইরে ভাঙ্গা ডিমের লোকসান মিলে আরও ৮০ পয়সা খরচ বেড়ে যায়। সব মিলে দাম দাঁড়ায় ১৩ টাকা ৫ পয়সা।

ডিমের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা বলে ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয় বলে জানান স ম রেজাউল করিম।

ব্রয়লার মুরগির উৎপাদন খরচ তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, "বর্তমানে খামারিরা ব্রয়লার মুরগিতে লোকসান গুনছে। প্রান্তিক খামারিদের প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬৭ টাকা হলেও বর্তমানে তা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১৬৭ টাকার উৎপাদন খরচের মুরগিতে সরকারের আইন অনুযায়ী ৩০ শতাংশ লাভের জায়গায় ১৫ শতাংশ লাভ করলেও খামারে তার দাম হওয়া উচিত ১৯২ টাকা। যা কয়েক হাত ঘুরে ভোক্তা পর্যায়ে ২৩০ টাকায় বিক্রি হলে সেটা হবে যৌক্তিক মূল্য, যে মুরগি এখন বাজারে বিক্রি হচ্ছে ১৭৮ টাকায়।"

সুমন হাওলাদার জানান, প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির বাজারে ৮০ শতাংশ বাজার দখল করলেও সিন্ডিকেট করছে কর্পোরেট ব্যবসায়ীরা। পোল্ট্রি ইন্ডাষ্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) এর সংগঠনগুলোর সদস্যরাই এই সিন্ডিকেটে জড়িত। একদিনের বাচ্চার যখন বাড়তি চাহিদা তৈরি হয় তখন এর দাম ১০০ টাকাতেও নিয়ে যান তারা, যখন চাহিদা কম থাকে তখন আবার ১০ টাকাতেও নামে। এখন সরকার যদি একদিনের বাচ্চা আমদানি বন্ধ করে তাহলে সবটাই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।

খামারিদের দাবি, ২৭-২৮ টাকা উৎপাদন খরচের বাচ্চা যেন কোনভাবেই ৪০ টাকার বেশি না হয়। একইসঙ্গে ফিডের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নিতে পারলে ডিম ও মুরগির দাম আরও কমিয়ে আনা সম্ভব।

 

Related Topics

টপ নিউজ

পোলট্রি খামার / ডিমের দাম / মুরগির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সোনালি মুরগির দাম নাগালের বাইরে, ফ্লু ও জ্বালানি খরচ বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা 
  • সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • অতিরিক্ত উৎপাদনে মুরগির বাচ্চার দামে ধস, অস্তিত্ব সঙ্কটে ছোট হ্যাচারিগুলো

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net