Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘১৯৭৫ এর আগের মতোই অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চলছে’: মোমেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2023, 10:55 am
Last modified: 16 August, 2023, 11:00 am

Related News

  • ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি 
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন বিএনপির
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণায় রায় স্থগিত
  • 'শোক দিবস' উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জমায়েত; উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা 

‘১৯৭৫ এর আগের মতোই অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চলছে’: মোমেন

"৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের আগে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। জিনিসপত্রের দাম বাড়ে, একটার পর একটা অস্থিরতা সৃষ্টি হয়," বলেন পররাষ্ট্রমন্ত্রী
টিবিএস রিপোর্ট
16 August, 2023, 10:55 am
Last modified: 16 August, 2023, 11:00 am
ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, "বঙ্গবন্ধুর মৃত্যুর আগে যে রকম অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল, বর্তমানেও সেই একই অস্থির পরিস্থিতি সৃষ্টির প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।"

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

"৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের আগে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। জিনিসপত্রের দাম বাড়ে, একটার পর একটা অস্থিরতা সৃষ্টি হয়,"  বলেন তিনি।

"বহু লোক বাংলাদেশে তখন আনাগোনা করে। ইভেন কিসিঞ্জার [সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার] সাহেবও ঢাকা শহরে বেড়িয়ে যান। একটি অস্থিরতা সৃষ্টি হয়। আজকের বাংলাদেশেও সেই ধরনের একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস দেখছি, একটা সাদৃশ্য দেখা দিচ্ছে," বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "শেখ হাসিনা গত কয়েক বছরে আমাদের সম্মান বাড়িয়েছেন।"

"এতসব করার পরে ইদানিং শুনা যায়, বঙ্গবন্ধুর মৃত্যুর আগে যে ধরনের অবস্থা দেখেছিলাম, মনে হয় সে ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠে পড়ে লেগেছে।"

"এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ অবস্থান নিতে হবে। মনে হচ্ছে খুব একটা কঠিন সময় আসছে," বলেন তিনি।

"বিশেষ করে আমরা যারা পররাষ্ট্রমন্ত্রণালয়ে আছি, আমরা ফার্স্ট ডিফেন্ডার। আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে বিভিন্ন ধরনের অপপ্রচার মোকাবিলা করা যায়,"

অপপ্রচার বন্ধে এখনও দুর্বলতা রয়েছে জানিয়ে মোমেন বলেন, "আমাদের কোথাও দুর্বলতা রয়েছে। আমাকে বলা হয়েছে, প্রযুক্তিগত দুর্বলতা নেই। তবুও কোথাও যেন অসুবিধা আছে। এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে।"

বঙ্গবন্ধুকে জানা ও বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজন আছে উল্লেখ করে মোমেন বলেন, "বঙ্গবন্ধুর মৃত্যুর পুরো কাহিনী এখনো জনগণের কাছে পৌঁছেনি। তার পরিবারের সদস্যরা ছাড়াও আরো ১৭ জন মারা যান। এরমধ্যে কর্নেল জামিল আছে, পুলিশ অফিসার আছে, এগুলোর কথা কেউ বলে না। দে অলসো স্যাক্রিফাইসড।"

তিনি বলেন, "আমি আশা করব, আমার পররাষ্ট্রমন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর এই মৃত্যুর কাহিনী, কীভাবে কী হলো, এর আগে কী কী ঘটনা সৃষ্টি হলো, কোন কোন দেশের কূটনীতিকরা ঢাকা ভ্রমণ করেছিলেন, আর পরবর্তী কোন কোন দেশের লোকেরা কী কী বললেন তারও একটা রিসার্চ বুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা উচিত।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, "একদিকে হত্যাকাণ্ড, অন্যদিকে মন্ত্রিসভার শপথ গ্রহণ। বোঝানো হয়েছিল যে,  এটি একটি পরিবার কেন্দ্রিক হত্যাকাণ্ড। আড়াই মাস পরে জেল হত্যায় স্পষ্ট হয়ে যায়, এটি জাতির বিরুদ্ধে ও জাতিসত্বার বিরুদ্ধে ষড়যন্ত্র।"  

তিনি বলেন, "বিএনপি মাঠের আন্দোলনে পরাজিত বলেই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।"

 

Related Topics

টপ নিউজ

এ কে আবদুল মোমেন / ১৫ আগস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি 
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন বিএনপির
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণায় রায় স্থগিত
  • 'শোক দিবস' উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জমায়েত; উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net