Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
জীবন নিয়ে দেশে ফিরতে পারব ভাবতেও পারিনি: ঢাকায় ফিরে বললেন জাতিসংঘ কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2023, 09:30 pm
Last modified: 09 August, 2023, 09:40 pm

Related News

  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?

জীবন নিয়ে দেশে ফিরতে পারব ভাবতেও পারিনি: ঢাকায় ফিরে বললেন জাতিসংঘ কর্মকর্তা

‘সন্ত্রাসীরা অপহরণ করার পর জীবন নিয়ে দেশে ফিরতে পারব, এটা ভাবতেও পারিনি। গত ১৮ মাস অত্যন্ত বিপজ্জনক পরিবেশের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, যেকোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে।’
টিবিএস রিপোর্ট
09 August, 2023, 09:30 pm
Last modified: 09 August, 2023, 09:40 pm
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে সুফিউল আনামকে উদ্ধারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে একাধিক সূত্র। ছবি: সংগৃহীত

দেড় বছর আগে ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত হওয়ার পর জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম বুধবার ঢাকায় ফিরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন বলে ভাবেননি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে উদ্ধার করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সুফিউল আনামকে বহনকারী বিমানটি আজ (৯ আগস্ট) বিকেল ৫টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, 'পেশাগত দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফেরার সময় আমাকে অপহরণ করা হয়। দুটি গাড়িতে দুজন চালকসহ আমরা ছয়জন [বিভিন্ন দেশের] ছিলাম।'

তিনি আরও বলেন, 'আমাদেরকে মাঝরাস্তায় একটি চেকপয়েন্টে আটকে বন্দুকের মুখে অপহরণ করা হয়। সেখান থেকে আমাদেরকে পাহাড়ের মাঝখানে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।'

'সন্ত্রাসীরা অপহরণ করার পর জীবন নিয়ে দেশে ফিরতে পারব, এটা ভাবতেও পারিনি। গত ১৮ মাস অত্যন্ত বিপজ্জনক পরিবেশের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, যেকোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে।'

সন্ত্রাসীরা তাদের পাহাড়ে ও মরুভূমিতে রেখেছিল জানিয়ে সুফিউল বলেন, 'সারাক্ষণ আমার চোখ বাঁধা ছিল।'

'তারা আমার অবস্থান ১৮ বার পরিবর্তন করে। তবে ভাগ্য ভালো ছিল, তারা নির্যাতন করেনি।'

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) রাতে সুফিউল আনামকে উদ্ধারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে একাধিক সূত্র।

উদ্ধারের পরপরই লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম তাকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এনএসআই-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, 'আমি ভালো আছি। আমার সব মেডিকেল টেস্ট হয়ে গেছে। আমার এবং আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।'

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি সুফিউল আনামকে আল-কায়েদার সদস্যরা ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহরণ করে। তার মুক্তিপণ হিসাবে ৩০ লাখ ডলার চেয়েছিল অপহরণকারীরা।

সুফিউল আনাম ইয়েমেনের সাবেক রাজধানী এডেনে জাতিসংঘের ডিপার্টমেন্ট অভ সেফটি অ্যান্ড সিকিউরিটি-এর ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ কর্মী / আল-কায়েদা / অপহরণ / উদ্ধার / এনএসআই / ইয়েমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net