Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
দাম পুনঃনির্ধারণ, আগের চেয়ে বেশি দামে গাড়ি কিনতে পারবে সরকারি দপ্তরগুলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2023, 06:55 pm
Last modified: 01 August, 2023, 10:24 pm

Related News

  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ
  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দাম পুনঃনির্ধারণ, আগের চেয়ে বেশি দামে গাড়ি কিনতে পারবে সরকারি দপ্তরগুলো

চলতি অর্থবছরের শুরুতে অপর এক পরিপত্রে বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মোটরযান, জলযান ও আকাশযান কেনা বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট
01 August, 2023, 06:55 pm
Last modified: 01 August, 2023, 10:24 pm
প্রতীকী চিত্র। ছবি: ভেক্টর ফর ফ্রি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর যেসব গাড়ি কেনে সেগুলোর দাম পুনঃনির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন করে যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে, এখন থেকে আগের তুলনায় বেশি দামে গাড়ি কিনতে পারবে সরকারি দপ্তরগুলো। এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বাবদ খরচ বাড়বে।

৩১ জুলাই অর্থ বিভাগ এক পরিপত্রে নতুন করে যানবাহনের মূল্য নির্ধারণের কথা জানায়। যদিও চলতি অর্থবছরের শুরুতে অপর এক পরিপত্রে বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মোটরযান, জলযান ও আকাশযান কেনা বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে।

তবে পরিচালন বাজেটের আওতায় ১০ বছরের বেশি পুরানো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা যাবে। অর্থাৎ যেসব গাড়ির বয়স ১০ বছরের বেশি হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে গাড়ি কেনা যাবে।

উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সার্বক্ষনিক গাড়ি পেয়ে থাকেন। এছাড়া প্রকল্পের প্রয়োজনেও বিভিন্ন ধরনের গাড়ি কেনা হয়ে থাকে।

অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান এখন থেকে অনুর্ধ্ব ১৬০০ সিসির কার কিনতে (রেজিষ্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ) সর্বোচ্চ ৪৫  লাখ টাকা ব্যয় করতে পারবে। অনুর্ধ্ব ২৭০০ সিসির জীপ কিনতে এক কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। এ ধরনের কার ও জীপ গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের অর্থাৎ সিনিয়র সচিব ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জন্য কেনা হয়ে থাকে।

এছাড়া গ্রেড-৩ পর্য়ায়ের অর্থাৎ অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জন্য যে জীপ কেনা হবে (সর্বোচ্চ ২০০০ সিসি) তার সর্বোচ্চ মূল্য হবে ৬৫ লাখ টাকা। এতদিন কার বাবদ সর্বোচ্চ ৩৫ লাখ, ২৭০০ সিসির জীপ বাবদ ৯৪ লাখ ও ২০০০ সিসি জীপ বাবদ ৫৭ লাখ টাকা ব্যয় করা যেতো।

এছাড়া সর্বোচ্চ ২৫০০ সিসির সিঙ্গেল কেবিন পিক-আপের দাম ২৮ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৮ লাখ টাকা করা হয়েছে। একই সিসির ডাবল কেবিন পিক-আপের দাম ৪৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৭০০ সিসি মাইক্রোবাসের দাম ৪৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫২ লাখ, একই সিসির অ্যাম্বুলেন্সের দামও ৪৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫৪ লাখ টাকা করা হয়েছে।

এসি কোস্টার বা মিনিবাসের দাম ৬৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লাখ টাকা আর বড় বাসের (নন এসি) দাম ৪২ লাখ ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৬ লাখ টাকা করা হয়েছে।

আর ১২৫  সিসির মোটরসাইকেলের দাম আগের মতই এক লাখ ৪০ হাজার টাকা রয়েছে। একইভাবে নন এসি মিনিবাস ৩২ লাখ, ৫ টন ভার বহণ ক্ষমতার ট্রাক ৩৯ লাখ ও ৩  টন ভার বহণ ক্ষমতার ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে।  এর আগে ২০১৯ সালের নভেম্বরে গাড়ি কেনার দাম ঘোষণা করা হয়।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক বাজারে গাড়ির দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে আগে নির্ধারন করা দরে গাড়ি কেনা সম্ভব হচ্ছে না। ফলে বাজার দর অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির গাড়ির দর পুনঃনির্ধারণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সরকারি গাড়ি / সরকারি কর্মকর্তাদের গাড়ি / অর্থ বিভাগ / সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ
  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net