Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৩ বার পেছালো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2023, 01:00 pm
Last modified: 31 July, 2023, 01:19 pm

Related News

  • রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৩ বার পেছালো

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন। 
টিবিএস রিপোর্ট
31 July, 2023, 01:00 pm
Last modified: 31 July, 2023, 01:19 pm
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতির মাধ্যমে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।

ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন। 

এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৭৩ বারের মতো পেছালো।

উল্লেখ্য, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত হ্যাকাররা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট পেমেন্ট সিস্টেমে জালিয়াতির মাধ্যমে ১০১ মিলিয়ন ডলার চুরি করে।

চুরি হওয়া অর্থের মধ্যে ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) এর চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও ২০ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়।

তবে, হ্যাকারদের দ্বারা বানানে ভুল হওয়ার কারণে শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তর শেষ মুহূর্তে আটকে যায়; শ্রীলঙ্কা থেকে ওই অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

পরবর্তীতে, ফিলিপাইন থেকে আরও প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্বে অবহেলার জন্য আরসিবিসি থেকে জরিমানা হিসেবে এ অর্থ আদায় করা হয়।

তবে, প্রায় ৬৬ মিলিয়ন ডলার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ৭ বছর পেরিয়ে গেলেও বাকি অর্থ আদায়ে মার্কিন আদালতে সরকারের চলমান আইনি লড়াইয়ে তেমন অগ্রগতি হয়নি।

তাছাড়া, রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার তদন্তও শেষ করেতে পারেনি সিআইডি।সিআইডি বলছে, তাদের তদন্ত প্রায় শেষের দিকে এবং শীঘ্রই তারা প্রতিবেদন জমা দেবে।

এদিকে, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি ২০১৬ সালের মে মাসে রিজার্ভ চুরির বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিলেও তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং) জোবায়ের বিন হুদা বাদী হয়ে মানি লন্ডারিং আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং দণ্ডবিধি আইনে মতিঝিল থানায় মামলা করেন।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি / বাংলাদেশ ব্যাংক / রিজার্ভ চুরি / তদন্ত প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net