Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বিএনপি সোমবারে সমাবেশের অনুমতি না পেলে, তাদের রাস্তায় নামতে দেব না: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2023, 09:05 pm
Last modified: 30 July, 2023, 09:18 pm

Related News

  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
  • স্ত্রী-সন্তানসহ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপি সোমবারে সমাবেশের অনুমতি না পেলে, তাদের রাস্তায় নামতে দেব না: ডিএমপি কমিশনার

বিএনপি সোমবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ আয়োজনের অনুমতি এখনও পায়নি উল্লেখ করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘তারা এখনও অনুমতির জন্য আবেদন করেনি। আবেদন করলে, আমরা (কর্মসূচি) করতে দেব। নাহলে কোনোভাবেই দেওয়া হবে না।’
টিবিএস রিপোর্ট
30 July, 2023, 09:05 pm
Last modified: 30 July, 2023, 09:18 pm
বিএনপি সোমবারে সমাবেশের অনুমতি না পেলে, তাদের রাস্তায় নামতে দেব না: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আগামীকাল সোমবার বিএনপি সারাদেশে সমাবেশের অনুমতি না পেলে দলটির নেতা-কর্মীদের কোনোভাবেই রাজধানীর রাস্তায় নামতে দেওয়া হবে না। 

বিএনপি সোমবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ আয়োজনের অনুমতি এখনও পায়নি উল্লেখ করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তারা এখনও অনুমতির জন্য আবেদন করেনি। আবেদন করলে, আমরা (কর্মসূচি) করতে দেব। নাহলে কোনোভাবেই দেওয়া হবে না।'

তবে নাম না প্রকাশের শর্তে চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা জানান, এরমধ্যেই (চট্টগ্রামে) সমাবেশের অনুমতি দেওয়া হয়ে গেছে। 

তিনি বলেন, 'আমরা আশা করছি, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বড় ধরনের কোনো সমস্যা হবে না বলেই মনে করছি আমরা। এটি অনুমোদিত সমাবেশ হওয়ায়, সেখানে শনিবার ঢাকায় অবস্থায় কর্মসূচিতে যেমন সহিংসতা হয়েছে, তেমন কিছু হবে না।'  

শান্তিপূর্ণ সমাবেশ বা মিছিলের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানান সিলেটের আরেক পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, 'নিরাপত্তা-সংশ্লিষ্ট সব দিকে আমাদের নজর রাখব। জনগণের নিরাপত্তা ব্যাহত না করে, জানমালের ক্ষয়ক্ষতি না করে সমাবেশ করলে পুলিশ কাউকে বাধা দেবে না।'  

ঢাকার আরেকজন পুলিশ কর্মকর্তা টিবিএসকে বলেন, শনিবার ঢাকার চার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির কর্মসূচি গতি হারায়। 'তবে কোনোভাবেই তাদেরকে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, এটা আমাদের সুস্পষ্ট বার্তা।'

শনিবার আওয়ামী লীগ আজ রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। তাই কোনো প্রকার সংঘাত এড়াতে সোমবার দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, 'আগামীকালই আমরা প্রতিবাদ করার কথা ভেবেছিলাম। কিন্তু, আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একইদিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।' 

শনিবারের অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটি এই কর্মসূচির ঘোষণা দেয়। 

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, 'বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে' আগামীকাল (রোববার) দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে আওয়ামী লীগ। 

বিরোধী দল বর্তমানে সরকার পতনের আগে তাদের নেতা-কর্মীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যেকোনো মূল্যে বিরোধী দলের কর্মসূচি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে আওয়ামী লীগ। 

এই অবস্থায়, শনিবারের কর্মসূচি চলাকালীন পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মী, সমর্থকদের সহিংস সংঘাত হয়। এসময় ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এসব ঘটনায় শনিবার অন্তত ৯০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষেও অনেকে আহত হয়েছেন।  

Related Topics

টপ নিউজ

ডিএমপি কমিশনার / বিএনপির সমাবেশ / এক দফা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
  • স্ত্রী-সন্তানসহ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net