Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
অনিয়ন্ত্রিত ৬৫ হাজার দেশীয় নৌযান নিবন্ধনের উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2023, 07:40 pm
Last modified: 22 July, 2023, 07:47 pm

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নৌযানের ভাড়া বাড়ল ৭.৫৪%
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • সেপ্টেম্বর থেকে বিআইডব্লিউটিসি বহরে যোগ হবে ১৮ নতুন জলযান
  • টানা বৃষ্টিতে ভোলার ১০ রুটে নৌযান চলাচল বন্ধ, দক্ষিণাঞ্চলে জনদুর্ভোগ

অনিয়ন্ত্রিত ৬৫ হাজার দেশীয় নৌযান নিবন্ধনের উদ্যোগ

টিবিএস রিপোর্ট
22 July, 2023, 07:40 pm
Last modified: 22 July, 2023, 07:47 pm
ছবি: সংগৃহীত

অচিরেই নিবন্ধনের আওতায় আসছে বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে ব্যবহার হওয়া ৬৫ হাজার দেশীয় নৌযান। 

দেশীয় পদ্ধতিতে তৈরি কাঠের নৌযানকে বলা হয় আর্টিশনাল নৌযান। এসব নৌযানের ধারণক্ষমতা ১৫ টনের নিচে। দেশে বর্তমানে কী পরিমাণ আর্টিশনাল নৌযান রয়েছে, তা জানে না নিয়ন্ত্রক সংস্থা সামুদ্রিক মৎস্য দপ্তর। তবে জেলেদের হিসাবে এর সংখ্যা প্রায় ৬৫ হাজার।

নিবন্ধন না থাকায় এসব নৌযান দিয়ে মাদক কারবারি, দস্যুতা ও চোরাচালানের অভিযোগও রয়েছে। এসব অপরাধ সংঘটিত হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবার ছোট এসব দেশীয় নৌযান গণনা করে নিজেদের অধিভুক্ত করতে উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সামুদ্রিক মৎস্য দপ্তরের তথ্যমতে, সমুদ্রে মাছ ধরায় নিয়োজিত আছে বাণিজ্যিক ট্রলার, যান্ত্রিক নৌযান ও আর্টিশনাল নৌযান। এই তিন ধরনের নৌযান দেশের ১৪টি উপকূলীয় জেলা এবং ৬৭টি উপজেলার নদী ও সাগরে চলাচল করে। দেশে নিবন্ধিত নৌযানের মধ্যে বাণিজ্যিক ট্রলার ২৩১টি ও যান্ত্রিক নৌযান ২৮ হাজার ৫০০টি। তবে আর্টিশনাল নৌযানগুলোর নিবন্ধন নেই। ফলে এর প্রকৃত সংখ্যাও জানা নেই। 

সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তারা বলছেন, মূলত সাগরে ৪০ মিটার গভীরতার মধ্যে এসব নৌযান চলাচল করে। অনিবন্ধিত হওয়ায় সাগরে নৌযান চলাচলে বিধিনিষেধ মানছে না নৌযানগুলো। বিশেষ করে সাগরের তীর থেকে ১০ মিটারের মধ্যে মাছ ধরায় বিধিনিষেধ আছে। এই স্থানকে মাছের প্রজনন স্থান বলা হয়। নিবন্ধিত নৌযানগুলো এই বিধিনিষেধ মানলেও অনিবন্ধিত নৌযানগুলো বিধিনিষেধ মানছে না। ফলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না।

এছাড়া মাছ ধরার নামে মাদক কারবারি, দস্যুতা-ডাকাতি এবং চোরাচালানও করা হয় এসব অনিবন্ধিত নৌযান ব্যবহার করে। নিবন্ধন না থাকায় নৌযানগুলো অনেকসময় খুঁজেও পাওয়া যায় না। এসব কারণে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মো. জিল্লুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মৎস্য সম্পদ উন্নয়নবিষয়ক একটি প্রকল্পের গণনার কাজ চলছে। দেশের টেকনাফ থেকে সুন্দরবনের পশ্চিম পয়েন্ট পর্যন্ত ৭১০ কিলোমিটার কোস্ট লাইনের সবকটি উপজেলায় গণনা চলছে। আরও দুই বছর রয়েছে প্রকল্পের মেয়াদ। আশা করছি, এর আগেই গণনার কাজ শেষ হবে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আর্টিশনাল নৌযানগুলোকে তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। এক্ষেত্রে আমাদের জানা থাকবে, কী পরিমাণ নৌযান আছে, কী পরিমাণ মৎস্য আহরণ হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

নৌযান / অনিবন্ধিত নৌযান / নৌযান নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নৌযানের ভাড়া বাড়ল ৭.৫৪%
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • সেপ্টেম্বর থেকে বিআইডব্লিউটিসি বহরে যোগ হবে ১৮ নতুন জলযান
  • টানা বৃষ্টিতে ভোলার ১০ রুটে নৌযান চলাচল বন্ধ, দক্ষিণাঞ্চলে জনদুর্ভোগ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net