Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
হি‌রো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে ঢাকায় তলব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2023, 10:35 am
Last modified: 21 July, 2023, 10:48 am

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের

হি‌রো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে ঢাকায় তলব

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিভিন্ন দেশে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এভাবে আচরণ করে কি না, তা শেলডন ইয়েটকে তলব করে জানতে চাওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 July, 2023, 10:35 am
Last modified: 21 July, 2023, 10:48 am
শেলডন ইয়েট/ ছবি- ইউনিসেফ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিয়ে টুইট করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। কিন্তু তিনি গতকাল ছুটিতে থাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে ডে‌কে ঢাকার পক্ষে অস‌ন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

হি‌রো আলম ইস্যুতে জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে ঢাকার ক্ষোভ প্রকাশের বিষয়টি দ্যা বিজনেস স্টান্ডার্ডকে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, "আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকেছি। ত‌বে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত প্রধান এসেছেন।"

"আমরা তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব্যবহার ক‌রে টুইট বার্তা দি‌তে পা‌রে কি না। এর কোড অফ কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি," বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিভিন্ন দেশে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এভাবে আচরণ করে কি না, তা শেলডন ইয়েটকে তলব করে জানতে চাওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে জাতিসংঘ বিরত থাকবে—বাংলাদেশ সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার এক টুইটে নিন্দা জানান গোয়েন লুইস। তিনি লিখেন, 'সহিংসতামুক্ত নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং সেটিকে রক্ষা করা উচিত।'

এছাড়া এ হামলার ঘটনায় বুধবার তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থানরত প‌শ্চিমা মিশনগু‌লো।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / হিরো আলমের ওপর হামলা / ঢাকা-১৭ উপনির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net