Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বিএনপি,আ.লীগের পদযাত্রা-শোভাযাত্রায় রাজধানীতে তীব্র যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 July, 2023, 12:25 pm
Last modified: 19 July, 2023, 12:42 pm

Related News

  • ফরিদপুরে বিএনপির শোক র‍্যালি অনুষ্ঠিত
  • কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির শোক মিছিল
  • আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
  • বিএনপি বলছে লক্ষ্মীপুরে নিহত যুবক কৃষক দলের কর্মী, আ. লীগের দাবি পথচারী, সংঘর্ষে মৃত্যু হয়নি দাবি পুলিশের
  • টিয়ারশেলে ২৭ শিক্ষার্থী আহত: বুধবার বগুড়ার ইয়াকুবিয়া স্কুল বন্ধ ঘোষণা

বিএনপি,আ.লীগের পদযাত্রা-শোভাযাত্রায় রাজধানীতে তীব্র যানজট

প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন অংশে গতকালই তীব্র যানজটের সৃষ্টি হয়, আজকেও যার ব্যত্যয় ঘটেনি।
টিবিএস রিপোর্ট
19 July, 2023, 12:25 pm
Last modified: 19 July, 2023, 12:42 pm
ছবি-টিবিএস

সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ ৩৬ দলের দুইদিনব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিন আজ (১৯ জুলাই)। অন্যদিকে বিএনপির এই কর্মসূচির বিপরীতে একই সময়ে রাজধানীতে চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'উন্নয়ন শোভাযাত্রা'।

বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তরার আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরু করে বিএনপি; হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে এ পদযাত্রা শেষ হবে। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে আজ বেলা তিনটায় শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন অংশে গতকালই তীব্র যানজটের সৃষ্টি হয়, আজকেও যার ব্যত্যয় ঘটেনি।

ছবি-টিবিএস

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সকালে উত্তরার আবদুল্লাহপুর পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে সেখানে যানজট সৃষ্টি হয়; স্থবির হয়ে পড়ে যান চলাচল।

এসময় উত্তরা সড়কের একপাশে গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়িগুলোর দীর্ঘ সারি তৈরি হয়।

ছবি-টিবিএস

পরিবারসহ গাজীপুর থেকে ট্রেনে খিলক্ষেত এসেছিলেন জাবের। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাননি কোনো বাস। জাবের টিবিএসকে বলেন, "ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। বেশি সমস্যা হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে। গরমে ওরা অসুস্থ হয়ে গেছে।" 

আরেক পথচারী তৌহিদকেও দেখা যায় ছোট বাচ্চাসহ পরিবারের সদস্যদের নিয়ে খিলক্ষেতে দাঁড়িয়ে থাকতে। তিনি যাবেন মহাখালী। 

তৌহিদ বলেন, "কোনো বাস আসলেই ছুটে যাচ্ছি কিন্তু ওঠার সুযোগ নেই। বিএনপির সমাবেশের কারণে বাস আসছে না। কখন যেতে পারবো জানি না।"  
 
Related Topics

টপ নিউজ

বিএনপির পদযাত্রা / উন্নয়ন শোভাযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ফরিদপুরে বিএনপির শোক র‍্যালি অনুষ্ঠিত
  • কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির শোক মিছিল
  • আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
  • বিএনপি বলছে লক্ষ্মীপুরে নিহত যুবক কৃষক দলের কর্মী, আ. লীগের দাবি পথচারী, সংঘর্ষে মৃত্যু হয়নি দাবি পুলিশের
  • টিয়ারশেলে ২৭ শিক্ষার্থী আহত: বুধবার বগুড়ার ইয়াকুবিয়া স্কুল বন্ধ ঘোষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net