Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
আদানির বিদ্যুতের সঞ্চালন লাইনের ব্যয় ১৯৫% বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2023, 09:20 pm
Last modified: 18 July, 2023, 09:28 pm

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নয়াদিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের তাগিদ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

আদানির বিদ্যুতের সঞ্চালন লাইনের ব্যয় ১৯৫% বেড়েছে

মূল প্রস্তাবের তুলনায় নতুন অনুমোদিত প্রস্তাবে ব্যয় বেড়েছে ৬ হাজার ৪৮৩ কোটি টাকা, অর্থাৎ ১৯৫ শতাংশ বেশি। আর প্রথম সংশোধিত ব্যয়ের তুলনায় বেড়েছে ৫ হাজার ৭৫৩ কোটি টাকা বা ১৪২ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
18 July, 2023, 09:20 pm
Last modified: 18 July, 2023, 09:28 pm
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খন্ড থেকে আদানির বিদুৎ জাতীয় গ্রিডে আনতে নির্মাণাধীন বড় পুকুরিয়া–বগুড়া কালিয়াকৈর ৪০০ কেভি লাইন নির্মাণ প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  

মূল প্রস্তাবের তুলনায় নতুন অনুমোদিত প্রস্তাবে ব্যয় বেড়েছে ৬ হাজার ৪৮৩ কোটি টাকা, অর্থাৎ ১৯৫ শতাংশ বেশি। আর প্রথম সংশোধিত ব্যয়ের তুলনায় বেড়েছে ৫ হাজার ৭৫৩ কোটি টাকা বা ১৪২ শতাংশ। 

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক) সভায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য আব্দুল বাকি জানান, ডলারের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন প্যাকেজের ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয়ও বেড়েছে। 

আদানি বিদ্যুৎ কেন্দ্র (ঝাড়খন্ড, ভারত) হতে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। 

নতুন অনুমোদিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় ৪ হাজার ৫২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার ৮০৫ কোটি টাকা করা হয়েছে। 

২০১৯ সালে বাস্তাবায়ন শুরুর সময় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৩২২ কোটি টাকা। পিজিসিবি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এপ্রিল ২০২৩ পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৬৬.৯১ শতাংশ। 

আব্দুল বাকি জানান, ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে ১ হাজার ২৩০ কোটি টাকা। লাইনটি যমুনা নদীর ওপর দিয়ে যাবে । এখানে আধুনিক প্রযুক্তি যোগ করা হচ্ছে। ফলে এই অংশের ব্যয়ে বড় পরিবর্তন এসেছে। ১ হাজার ৫৬৫ কোটি টাকা ব্যয় বেড়েছে। সিটি ভ্যাট প্রায় দেড় হাজার কোটি টাকা বেড়েছে। অন্যান্য মালামাল আমদানির ক্ষেত্রেও প্রায় এক হাজার কোটি ব্যয় টাকা বাড়ছে। সব মিলিয়ে প্রথম সংশোধিত প্রস্তাবের তুলনায় দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়েছে ৫ হাজার ৭৫৩ কোটি টাকা। 

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে শুরুতে ভারত ১ হাজার ৭৪৪ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ছিল। এখন ঋণ বেড়ে হচ্ছে ৬ হাজার ২০৮ কোটি টাকা। এছাড়া সরকারি তহবিল থেকে এখন দেওয়া হবে ২ হাজার ৮৪০ কোটি টাকা। পিজিসিবি দিবে ৭৫৬ কোটি টাকা। 

২০১৯ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। পরে প্রথম সংশোধিত প্রস্তাবে মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে মেয়াদ আরো দেড় বছর বাড়ানো হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / আদানি / বিদ্যুৎ / লোডশেডিং / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নয়াদিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের তাগিদ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net