Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
হিরো আলমকে পর্যন্ত আওয়ামী লীগ সহ্য করতে পারে না: মির্জা ফখরুল

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
17 July, 2023, 10:10 pm
Last modified: 17 July, 2023, 10:21 pm

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস

হিরো আলমকে পর্যন্ত আওয়ামী লীগ সহ্য করতে পারে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (আলম) আজকে কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেচারা হিরো আলমকে তাড়িয়ে দিয়েছে। বাইরে রাস্তায় মাটিতে ফেলে তাকে পিটিয়েছে বেধড়ক। সে এখন হাসপাতালে।’
খুলনা প্রতিনিধি
17 July, 2023, 10:10 pm
Last modified: 17 July, 2023, 10:21 pm
ফাইল ছবি।

হিরো আলমকে পর্যন্ত আওয়ামী লীগ সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরে 'তারুণ্যের সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হিরো আলমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তি নন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই তাকে কম-বেশি চেনেন। ওই হিরো আলমকে পর্যন্ত তারা (আওয়ামী লীগ) সহ্য করতে পারে না।'

সোমবার বিকেল ৩টার দিকে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তার ওপর হামলাকারীদের অনেকে আওয়ামী লীগের নৌকার ব্যাজ পরিধান করেছিলেন।

হামলার পর রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি হন হিরো আলম। মির্জা ফখরুল বলেন, 'তিনি (আলম) আজকে কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেচারা হিরো আলমকে তাড়িয়ে দিয়েছে। বাইরে রাস্তায় মাটিতে ফেলে তাকে পিটিয়েছে বেধড়ক। সে এখন হাসপাতালে।'

ভোটাধিকার পুনরুদ্ধার, বাক স্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে খুলনা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এ তারুণ্যের সমাবেশের আয়োজন করে।

তরুণদের উদ্যেশে ফখরুল বলেন, 'এই তরুণদের অনেক দায়িত্ব। শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে যত পরিবর্তন হয়, তার সামনে থাকে তরুণেরা। তারাই সামনের দিকে এগিয়ে যায়, সংগ্রামে যায়, প্রাণ দেয়, তারাই কর্তৃত্ব অর্জন করে নেয়। আমাদের এই আন্দোলনে ১৭ জন প্রাণ দিয়েছে। আমরা সেই সব তরুণদের স্মরণ করি।'

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'একদলীয় বাকশাল করেছিল আওয়ামী লীগ। মাত্র ১১ মিনিটে পার্লামেন্ট বদল করে ফেলেছিল। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ। আজকে শুধু পোশাকটা পাল্টেছে।'

দেশের মানুষের ওপর সরকার নির্যাতন করছে দাবি করে ফখরুল বলেন, 'আমাদের ৬০০-এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে। ঝিনাইদহে তিন দিন আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লিটন মন্ডলের হাতের দুই কব্জি কেটে দিয়েছে। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।'

ফখরুল বলেন, 'এ কোন রাষ্ট্র আমরা তৈরি করলাম, যে রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকবে না, মত প্রকাশ করার জন্য গুম হতে হবে। আমাদের সিলেট বিভাগের এমপি ছিলেন ইলিয়াস আলী, তিনি গুম হয়ে গেছে। তার ছোট মেয়েটা এখন দরজার দিকে তাকিয়ে থাকে যে বাবা আসবে। আমাদের ১,৭০০ নেতাকর্মীকে হত্যা, পঙ্গু করা হয়েছে।'

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / হিরো আলম / তারুণ্যের সমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net