Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সরকার পতনের ১ দফা ঘোষণা বিএনপির, ১৮ জুলাই সারাদেশে পদযাত্রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2023, 07:20 pm
Last modified: 12 July, 2023, 09:18 pm

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল

সরকার পতনের ১ দফা ঘোষণা বিএনপির, ১৮ জুলাই সারাদেশে পদযাত্রা

বিএনপিসহ আরও প্রায় ৩৬টি রাজনৈতিক দল এই ১ দফা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
12 July, 2023, 07:20 pm
Last modified: 12 July, 2023, 09:18 pm
ছবি: নাঈম আলী/ টিবিএস

আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ১ দফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে, ১৮ জুলাই সারাদেশের জেলা-মহানগরে এ দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

১৮ জুলাই রাজধানীতে ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এছাড়া, ১৯ তারিখ উত্তরা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত আরেকটি পদযাত্রা হবে।

সমাবেশের প্রধান অতিথি- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘোষণা দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের একটাই দাবি,  এই সরকারের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন'।

বর্তমান সংসদ বিলুপ্ত করা এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান-ও ১ দফার অন্তর্ভুক্ত। বিএনপিসহ আরও প্রায় ৩৬টি রাজনৈতিক দল এই ১ দফা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ঐতিহাসিক মূহুর্তে আজকের ঘোষণা। এ ঘোষণা জাতিকে মুক্ত করার, জাতির হারানো গণতন্ত্র ফিরে পাওয়া ঘোষণা'।

'গত ১৮ বছরে তারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, লাকসামের সাবেক এমপি হিরু, বিএনপি নেতা পারভেজ চৌধুরী আলমসহ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে খুন করেছে। অগণিত মানুষকে পঙ্গু করেছে। আজকে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে স্মরণ করে দিতে চাই – দিনে দিনে বাড়িয়েছ দেনা, শোধ দিতে হবে এবার। আজ বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে'।

মির্জা ফখরুল আরও বলেন, 'তারা বিচারবিভাগকে ধবংস করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা ডিজিটাল সিকিউরিটি আইনে আজ ৮ মাস কারাগারে, তাকে আদালত থেকেও জামিন দেয়া হচ্ছে না'।

এ সরকার বাংলাদেশ বিরোধী সরকার, গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব-বিরোধী সরকার মন্তব্য করে ফখরুল বলেন, 'আজ ১০ বছর হয়ে গেল তারা রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে পারছে না, আসলে সে সমাধানের যোগ্যতাও তাদের নেই'।

তিনি আরও বলেন, 'বিচারপতি খায়রুল হকের বিচার হওয়া উচিত, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছেন। অবসর গ্রহণের ১৬ মাস পরে রায়ে সই করেছেন- দেশে নির্বাচন ব্যবস্থাকে ধবংস করেছেন খায়রুল হক'।

বুধবার দুপুরের পরেই সমাবেশে ছড়িয়ে পড়ে মতিঝিল,নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নাইটিঙ্গেল, মৎস ভবন, সেগুনবাগিচা, বিজয় নগর, পল্টন মোড় পর্যন্ত।

সমাবেশে তার বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'আওয়ামী লীগের সমাবেশে আজ শান্তি সমাবেশের নামে শান্তি মিটিং করছে, তাদের সমাবেশে এত কম লোক, এটাকে সমাবেশ নয়, মিটিং বলা যায়। বরং আজকের বিএনপি সমাবেশের অংশ প্রায় আ. লীগের সমাবেশের কাছাকাছি চলে গেছে। ভবিষ্যতেও তাদের সমাবেশে লোক হবে না'। তিনি বলেন, আপনারা যতই শান্তি মিছিল করেন, বিএনপির কিছুই করতে পারবেন না।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'তাদের সাথে কোন আপোষ নাই, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না'।

তিনি সমাবেশে আসার সময় পথে পথে নেতাকর্মীদের বহনকারী বাস আটকে তাদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, 'এ সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছে, মানবাধিকার হরণ করে জঙ্গলের শাসন করেছে। বাংলাদেশে মানুষের সমস্ত অধিকার হরণ করছে আওয়ামী লীগ। তাই আমাদের ১ দফা দাবি, আওয়ামী লীগকে বিদায় নিতে হবে'।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আজকের ঘোষণা সঙ্গে মিল পাচ্ছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঘোষণার সঙ্গে।'

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমান উল্লাহ আমান বলেন, 'দু-এক মাসের মধ্যে এই সরকারের পতন হবে। আজকের ১ দফা কর্মসূচি ঘোষণার পর- বাংলাদেশ হবে আন্দোলনের দেশ, ঢাকা হবে আন্দোলনের নগরী'।

বিএনপির এই নেতা ভোটাধিকার পুনরুদ্ধারের ১ দফা আন্দোলনের জন্য নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

 

Related Topics

টপ নিউজ

১ দফা ঘোষণা / বিএনপির সমাবেশ / মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net