Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হ্যাক হয়নি, ওয়েবসাইটের দুর্বলতার জন্য নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে: পলক  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2023, 02:45 pm
Last modified: 09 July, 2023, 03:24 pm

Related News

  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • এনআইডির তথ্য ফাঁস: ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তথ্যের প্রমাণ পেয়েছে ইসি
  • আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস: জিএমপির এডিসি জিসানুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার
  • এনআইডি তথ্য সুরক্ষায় সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখবে ইসি

হ্যাক হয়নি, ওয়েবসাইটের দুর্বলতার জন্য নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে: পলক  

তিনি জানান, যাদের গাফিলতিতে তথ্যগুলো উন্মুক্ত ছিল তাদের শাস্তির সুপারিশ করা হবে।
টিবিএস রিপোর্ট
09 July, 2023, 02:45 pm
Last modified: 09 July, 2023, 03:24 pm
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক/ফাইল ছবি

৫ কোটির অধিক বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের পেছনে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটটির দুর্বলতা দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, "সরকারি কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। ওয়েবসাইটটির দুর্বলতার জন্য নাগরিকদের তথ্য উন্মুক্ত ছিল। এই সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।"

রোববার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের এসব বলেন তিনি।

পলক বলেন, "আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম যেটা আছে বিজিটি ই-গভ সার্ট, খবরটি জানার পরে আমরা এটি তদন্ত করি। সেখানে আমরা দেখেছি যে, এটাকে ঠিক হ্যাকিং বলা মুশকিল। কারণ হ্যাকিং হচ্ছে যদি কেউ কোনো সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করে নেয়। ব্যাপারটা এমন যে ঘরে এসে কেউ কিছু চুরি করে নিয়ে যায়নি।"

তথ্য উন্মুক্ত থাকা ওয়েবসাইটের নাম উল্লেখ না করে তিনি বলেন, "আমরা দেখেছি যে ওয়েবসাইট থেকে তথ্যগুলো প্রকাশিত হয়ে গেছে, সেখানে নূন্যতম যে সিকিউরিটি সার্টিফিকেট নেওয়ার কথা ছিলো, সেটি ছিল না এবং যে এপিআইটা তৈরি করা হয়েছে, সেখান থেকে ইচ্ছা করলেই কেউ তথ্যগুলো দেখতে পাচ্ছে। এজন্য কোনো বিশেষ সাইবার হ্যাকার, সাইবার ক্রিমিনালরা হ্যাক করেছে বা তথ্য চুরি করে নিয়ে গেছে তদন্তে এই রকমটা পাইনি। আমরা যেটি পেয়েছি যে, আমাদের সরকারের ওই ওয়েবসাইটটিতে কিছু টেকনিক্যাল দুর্বলতা ছিল। যার ফলে আসলে তথ্যগুলো সহজেই দেখা যাচ্ছিল, পড়া যাচ্ছিল এবং বলতে গেলে সকলের জন্য এটা প্রায় উন্মুক্ত ছিল, যা আমাদের জন্য খুবই দুঃখজনক।"

'নাগরিকদের মূল্যবান তথ্যগুলো উন্মুক্ত হওয়ার দায় কার' এমনটি জানতে চাইলে তিনি বলেন, "সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হয়েছে। এর একটি প্রতিষ্ঠানের ত্রুটিতে তথ্যগুলো উন্মুক্ত ছিল।"

তিনি জানান, যাদের গাফিলতিতে তথ্যগুলো উন্মুক্ত ছিল তাদের শাস্তির সুপারিশ করা হবে।

যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক-এর গবেষক ভিক্টর মার্কোপোলোস দাবি করেন, বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে বহু বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে দেখা যাচ্ছে।

ভিক্টর জানান, তিনি ঘটনাক্রমে গত ২৭ জুন 'ফাঁস' হওয়া তথ্যগুলো দেখতে পান।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে নাগরিকদের পুরো নাম, ফোন নম্বর, ইমেইল এড্রেস এবং ন্যাশনাল আইডেন্টিফিকেশন (এনআইডি) নম্বর সহ ব্যক্তিগত ডেটা অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে ভিক্টর জানান যে, তিনি বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সিআইআরটি) অবগত করলেও কোনো সাড়া পাননি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ভিক্টরের সাথে যোগাযোগ করে; তিনি ইমেইলের মাধ্যমে ফাঁস হওয়া তথ্যের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন।

ভিক্টর বলেন, "আমি এখনও তথ্য বিশ্লেষণ করে যাচ্ছি তাই নিশ্চিতভাবে বলতে পারছিনা, তবে প্রায় ৫ কোটি লোকের মতো হবে।"  
 

Related Topics

টপ নিউজ

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস / তথ্য ফাঁস / ব্যক্তিগত তথ্য ফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • এনআইডির তথ্য ফাঁস: ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তথ্যের প্রমাণ পেয়েছে ইসি
  • আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস: জিএমপির এডিসি জিসানুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার
  • এনআইডি তথ্য সুরক্ষায় সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখবে ইসি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net