Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বাংলাদেশ কোনো বিশেষ দেশের দিকে ঝুঁকছে না: মোমেন

বাংলাদেশ

ইউএনবি
08 July, 2023, 05:30 pm
Last modified: 08 July, 2023, 05:35 pm

Related News

  • এই অঞ্চলে কোনো ‘প্রক্সি ওয়ার’ দেখতে চাই না, বিশ্বকে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
  • যারা নির্বাচন বর্জন করছে তাদের নেতৃত্ব গুণাবলীর অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
  • বহির্বিশ্বের নয়, নিজেদের চাপে আ‌ছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে: মোমেন
  • যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, আমরা তাদের উপেক্ষা করতে পারি না: মোমেন

বাংলাদেশ কোনো বিশেষ দেশের দিকে ঝুঁকছে না: মোমেন

তিনি বলেন, শ্রীলঙ্কার পর বাংলাদেশও ‘চীনা ঋণের ফাঁদে’ পড়বে কেউ কেউ এই ভুল ধারণা পোষণ করেছে।
ইউএনবি
08 July, 2023, 05:30 pm
Last modified: 08 July, 2023, 05:35 pm
ছবি: ইউএনবি

বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এমন ধারণা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখে।

মোমেন বলেন, 'কেউ কেউ বলে আমরা চীনের দিকে ঝুঁকে পড়েছি। আপাতদৃষ্টিতে জোর করে বলা হচ্ছে। আমরা একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখি। আমরা কারো প্রতি ঝুঁকে পড়িনি।'

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন: 'সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়'।

শনিবার 'ডিক্যাব টক'-এ বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের লক্ষ্য হচ্ছে উন্নয়ন ও জনকল্যাণ এবং সরকার সেই লক্ষ্যেই মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ কখনই তথাকথিত 'চীনা ঋণের ফাঁদে' পড়বে না এথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

মোমেন বলেন, 'এটি একটি ভুল ধারণা। কোনো কোনো পণ্ডিত এ কথা বলেন। অনেকে এটা গ্রহণ করেছে, বিশেষ করে কিছু বিদেশি প্রতিষ্ঠান। কোনো অবস্থাতেই আমরা 'চীনা ঋণের ফাঁদে' পড়ব না'।

তিনি বলেন, শ্রীলঙ্কার পর বাংলাদেশও 'চীনা ঋণের ফাঁদে' পড়বে কেউ কেউ এই ভুল ধারণা পোষণ করেছে।

মোমেন বলেন, 'আমরা খুব বিচক্ষণ। বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকি। আমরা অপ্রয়োজনীয় ঋণ নিই না।' আইএমএফের তথ্য অনুযায়ী, কোনো দেশ যদি তার ঋণের ৫৫ শতাংশের বেশি একটি দেশ থেকে নেয়, তাহলে তার 'ঋণের ফাঁদে' পড়ার ঝুঁকি থাকে।

'আমাদের সামগ্রিক ঋণ জিডিপির মাত্র ১৩. ৭৮ শতাংশ। এর মধ্যে ৬১ শতাংশ নেওয়া হয়েছে এডিবি, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে। একক দেশ হিসেবে জাপান ১৭ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ ঋণ প্রদানকারী।'

মোমেন দাবি করেন, চীন থেকে বাংলাদেশ ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার নিয়েছে, যা মোট জিডিপির শূন্য দশমিক ৭৫ শতাংশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে 'ইস্পাত-দৃঢ়' বলে বর্ণনা করেন তিনি।

তিনি বলেন, 'আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটি সোনালী অধ্যায়ে আছে। এটি একটি ইস্পাত-দৃঢ় সম্পর্ক।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়।

তিনি বলেন, 'তারা একের পর এক প্রতিনিধি পাঠাচ্ছে। এটা ভালো। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তাই জাতিসংঘের যেকোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা জয়ী হই। সব দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে।'

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে মোমেন বলেন, বাংলাদেশ ভূ-কৌশলগতভাবে ভালো অবস্থানে রয়েছে। চীন একটি উদীয়মান তারকা এবং বাংলাদেশ চায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবার জন্য উন্মুক্ত, মুক্ত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক নৌচলাচল।

'ভারত ও জাপানের মতো দেশগুলো এটাই দেখতে চায়। আমরা আমাদের নীতিতে 'অন্তর্ভুক্তি' যুক্ত করেছি, কারণ আমরা সব দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করতে চাই।'

মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই শান্তি নীতির কথা তুলে ধরে বলেন, শান্তি ও স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন অসম্ভব।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিসিএবি সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এমরুল কায়েশ।

 

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • এই অঞ্চলে কোনো ‘প্রক্সি ওয়ার’ দেখতে চাই না, বিশ্বকে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
  • যারা নির্বাচন বর্জন করছে তাদের নেতৃত্ব গুণাবলীর অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
  • বহির্বিশ্বের নয়, নিজেদের চাপে আ‌ছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে: মোমেন
  • যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, আমরা তাদের উপেক্ষা করতে পারি না: মোমেন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net