Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
মা ও নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের ডা. মিলিকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2023, 03:30 pm
Last modified: 05 July, 2023, 03:35 pm

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

মা ও নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের ডা. মিলিকে আত্মসমর্পণের নির্দেশ

ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে চার সপ্তাহের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
টিবিএস রিপোর্ট
05 July, 2023, 03:30 pm
Last modified: 05 July, 2023, 03:35 pm

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে চার সপ্তাহের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এই সময়ে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশও দিয়েছেন আদালত। 

বুধবার (৫ জুলাই) বিচারপতি  মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত মাসে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ জুলাই) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলি। তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আজ এ আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৯ জুন রাত ১২টার দিকে প্রসব বেদনা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীন মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। তবে সে সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত না থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন।

নরমাল ডেলিভারির চেষ্টার পর তা না করানো গেলে, রাত সাড়ে তিনটার দিকে আঁখির সিজারিয়ান ডেলিভারি করা হয়। ডেলিভারির পর আইসিউতে মারা যায় নবজাতক। এ ঘটনার পর ১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।  

এ ঘটনায় আঁখির পরিবার গত ১৪ জুন প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরের দিন হাসপাতাল থেকে ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে পুলিশ।
 

Related Topics

টপ নিউজ

সেন্ট্রাল হাসপাতাল / নবজাতকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net