Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
কার্ডের বিপরীতে বিক্রি হবে ওএমএসের চাল-আটা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2023, 06:45 pm
Last modified: 25 June, 2023, 06:47 pm

Related News

  • ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম: ১ ফেব্রুয়ারির মধ্যে কার্ড জটিলতা সমাধান না হলে কঠোর সিদ্ধান্ত
  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা
  • খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তালা: ওএমএস ডিলারশিপ না পাওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী নেতার
  • টিসিবি, ওএমএস পণ্যের চাহিদা বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে দীর্ঘ অপেক্ষা

কার্ডের বিপরীতে বিক্রি হবে ওএমএসের চাল-আটা 

একজন ক্রেতা সপ্তাহে একবার কিনতে পারবেন 
টিবিএস রিপোর্ট
25 June, 2023, 06:45 pm
Last modified: 25 June, 2023, 06:47 pm
ছবি-মুমিত এম/টিবিএস

চাইলেই যে-কেউ লাইনে দাঁড়িয়ে সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি থেকে আর চাল বা আটা কিনতে পারবেন না। এখন থেকে ওএমএসের পণ্য কিনতে লাগবে কার্ড।

যারা ওএমএসের নিয়মিত ক্রেতা, তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ডিলারদের কাছ থেকে কার্ড নিতে হবে। পাশাপাশি প্রতিদিন একই ক্রেতা চাল বা আটা কিনতে পারবেন না। একটি কার্ডের বিপরীতে একটি পরিবার সপ্তাহে একদিন ওএমএস থেকে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। 

রোববার সচিবালয়ে বোরো সংগ্রহ অভিযান-২০২৩-এ অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। 

খাদ্যমন্ত্রী বলেন, টিসিবি কার্ডের মতো ওএমএস কার্ডও চালু করা হবে। কার্ডের বিপরীতে সপ্তাহে একবারের জন্য ওএমএসের পণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, 'আমরা সারা দেশে এলাকাভিত্তিক মাইকিং করছি। যাদের ওএমএসের পণ্য প্রয়োজন তারা ডিলারদের কাছে এনআইডি কার্ড জমা দিচ্ছেন। সেখান থেকে একটি পরিবারের একজনকে বেছে নিয়ে বাকি কার্ড ফেরত দেওয়া হচ্ছে। এতে করে একই পরিবারের একাধিক ব্যক্তির ওএমএসের পণ্য সংগ্রহ করার সুযোগ থাকছে না।'

ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ওএমএসের পণ্য সরবরাহ শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একজন কার্ডধারী সপ্তাহে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা পাবেন। যাদের প্রয়োজন তাদের সবাইকেই কার্ড দেওয়া হবে। 

খাদ্যমন্ত্রী বলেন, গত সাড়ে চার বছরে করোনা, ঘুর্ণিঝড়, হাওরে বন্যা ও সর্বশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো নানান ধরনের দূর্ভোগ গেছে। এর মধ্যেও দেশে খাদ্যের সরবরাহ, মজুতসহ সামগ্রিক কর্মসূচিগুলো ঠিকমতো পরিচালনা করা সম্ভব হয়েছে। চালের দামও রয়েছে স্থিতিশীল। যদিও বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার পূর্ভাবাস ছিল বিশ্বে দুর্ভিক্ষ হবে। সেটা মোকাবিলা করা সম্ভব হয়েছে। 

চলতি অর্থবছরে সরকার সাড়ে ১২ লাখ টন চাল ও ৪ লাখ টন ধান সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছে। আগামী আগস্ট পর্যন্ত এই পরিমাণ চাল ও ধান সংগ্রহ করা হবে।

খাদ্যমন্ত্রী জানান, ২৪ জুন পর্যন্ত ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল ও ১ লাখ ১৫ হাজার ২৭২ টন ধান কেনা হয়েছে।

তিনি বলেন, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। চালের মানও ভালো। ২৫ জুন দেশে খাদ্যের (চাল, ধান ও গম মিলিয়ে) ১৮ লাখ ৬৭ হাজার ৬০৭ টন এবং ৩০ জুন পর্যন্ত আপদকালীন মজুত হিসেবে ১২ লাখ টন চাল ও ২ লাখ টন গম থাকলেই যথেষ্ট। 

মন্ত্রী জানান, খাদ্য উৎপাদন, মজুদ, বিপণন, পরিবহন-সংক্রান্ত আইন শিগগিরই পাশ হবে। আইনটি পাশ হলে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের বাজারে কারসাজি, অনিয়ম বন্ধ হবে।

Related Topics

টপ নিউজ

ওএমএস / কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম: ১ ফেব্রুয়ারির মধ্যে কার্ড জটিলতা সমাধান না হলে কঠোর সিদ্ধান্ত
  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা
  • খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তালা: ওএমএস ডিলারশিপ না পাওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী নেতার
  • টিসিবি, ওএমএস পণ্যের চাহিদা বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে দীর্ঘ অপেক্ষা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net