Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তালা: ওএমএস ডিলারশিপ না পাওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী নেতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2025, 08:10 pm
Last modified: 01 July, 2025, 09:00 pm

Related News

  • কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ
  • সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় সমন্বয়ে ওএমএসে চাল-আটা বিক্রির বরাদ্দ কমাল সরকার
  • কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তালা: ওএমএস ডিলারশিপ না পাওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী নেতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেন নিজেও উপজেলার বাগমারা (দক্ষিণ) ইউনিয়নে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন। কিন্তু তিনি বাদ পড়েছেন।
টিবিএস রিপোর্ট
01 July, 2025, 08:10 pm
Last modified: 01 July, 2025, 09:00 pm
লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে তালা ঝুলছে। ছবি: টিবিএস

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লার লালমাই উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলনকারীদের দাবি, লটারি ছাড়াই অনৈতিকভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার বাগমারা (দক্ষিণ) ইউনিয়নে ডিলার পদে আবেদনকারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই শাখার আহ্বায়ক নোমান হোসেনের নেতৃত্বে কয়েকজন ছাত্র প্রতিনিধি এবং ডিলার হতে ব্যর্থ আবেদনকারীরা উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এর আগে তারা কার্যালয়ের আগের তালা ভেঙে ফেলেন। ঘটনার পর থেকে ওই কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তালা ঝুলতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেন নিজেও উপজেলার বাগমারা (দক্ষিণ) ইউনিয়নে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন। কিন্তু তিনি বাদ পড়েছেন।

নোমান হোসেন অভিযোগ করে বলেন, 'সব কাগজপত্র ঠিকঠাক জমা দিলেও আমাকে কিছু না জানিয়ে এক ওষুধ ব্যবসায়ীকে বিনা লটারিতে ডিলার করা হয়েছে। একইভাবে উপজেলার আরও দুটি ইউনিয়নেও অনিয়ম করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।'

এ সময় তিনি দাবি করেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক রাজিব কুমার দে নীতিমালা উপেক্ষা করে অনৈতিক সুবিধার বিনিময়ে এসব নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক, ইউএনও ও জেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নোমানসহ কয়েকজন আবেদনকারী। নোমান বলেন, 'ডিলার নিয়োগ বাতিল ও সংশ্লিষ্ট কর্মকর্তার শাস্তির দাবিতে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে তালা খোলা হবে না।'

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক রাজিব কুমার দে। তিনি বলেন, 'পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। নিয়ম মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও আমাদের অফিসে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বিষয়টি ইউএনওসহ ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'পত্রিকায় ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর বাগমারা বাজারের জন্য তিনজন আবেদন করলেও একজনের আবেদন অসম্পূর্ণ ছিল। বাকি দুজনের মধ্যে নোমান হোসেন আর্থিকভাবে সচ্ছল নয় এবং তার বিক্রয় এরিয়া বাগমারা বাজারের বাইরে (চেঙ্গাহাটা) হওয়ায় তার আবেদনটা বাদ পড়ছে।'

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিমাদ্রী খীসা জানান, 'তিনটি ইউনিয়নে যথাযথ নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। বাগমারা (দক্ষিণ) ও ভুলইন (দক্ষিণ) ইউনিয়নে বিকল্প বৈধ প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়োগ দেওয়া হয়। পেরুল (উত্তর) ইউনিয়নে চার বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে একজনকে চূড়ান্ত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও খাদ্য কর্মকর্তার সঙ্গে বসে বিষয়টি আপাতত সমাধান করে দিয়েছি। খাদ্য অফিসের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ অফিস সময় শেষ হয়ে যাওয়ায় তালা খোলা হয়নি। বুধবার সকাল থেকে অফিসের কার্যক্রম চলবে।'

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / ওএমএস / ওএমএস কর্মসূচি / বৈষম্যবিরোধী আন্দোলন / তালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ
  • সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় সমন্বয়ে ওএমএসে চাল-আটা বিক্রির বরাদ্দ কমাল সরকার
  • কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net