Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হাংরিনাকি

বাংলাদেশ

মাহফুজ উল্লাহ বাবু
20 June, 2023, 11:00 pm
Last modified: 20 June, 2023, 11:01 pm

Related News

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • কর্মী ছাঁটাই করছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, ৫০০ কর্মী চাকরি হারানোর শঙ্কায়
  • ফুডপান্ডা এশিয়ার বেশিরভাগ বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি হবে?

বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হাংরিনাকি

২০১৩ সালে তিন বাংলাদেশি বন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হাংরিনাকি দেশে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় বড় ফুড ডেলিভারি সার্ভিস হবে।
মাহফুজ উল্লাহ বাবু
20 June, 2023, 11:00 pm
Last modified: 20 June, 2023, 11:01 pm

২০২২ সালে কার্যপরিধি সীমিত করা ও কর্মী ছাঁটাইয়ের পর এবার চলতি মাসের শেষে বন্ধ হতে যাচ্ছে দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকি। 

আলিবাবা অধিভুক্ত দারাজ বাংলাদেশ ২০২১ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বাজারের শীর্ষস্থানীয় কোম্পানি ফুডপান্ডা ও পাঠাও ফুডসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না হাংরিনাকি। বর্তমান কঠোর ব্যবসায়িক পরিবেশের কারণও প্রতিষ্ঠানটি বন্ধের জন্য দায়ী। 

হাংরিনাকির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাসফিন আলম তার প্রতিষ্ঠান বন্ধ হওয়া সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেননি। 

তবে হাংরিনাকির মাতৃ-প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানায়, হাংরিনাকি ব্র্যান্ড ও অ্যাপটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে। 

দারাজ বাংলাদেশের কর্পোরেট কমিউনিকেশন্সের প্রধান আহাদুজ্জামান চৌধুরী বলেন, 'আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমাদের পরিকল্পনা হলো, গ্রাহকদের দারাজ অ্যাপে নিয়ে যাওয়া এবং একটি একক অ্যাপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা।'

তিনি আরও জানান, হাংরিনাকির বেশিরভাগ কর্মচারীকে দারাজের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। 

২০১৩ সালে তিন বাংলাদেশি বন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হাংরিনাকি দেশে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় বড় ফুড ডেলিভারি সার্ভিস হবে। এর আগে ২০২০ সালে উবারইটস এবং ২০২১ সালে সহজ ফুড বন্ধ হয়ে যায়। এছাড়া ২০২১ সালে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধের সঙ্গে সঙ্গে তাদের ফুড ডেলিভারি বিভাগও বন্ধ হয়ে যায়। 

গত বছর ছাঁটাইয়ের পর এখন হাংরিনাকির কর্মীসংখ্যা ৪০ জন। তাদের একজন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিতই ছিল। দারাজ বাংলাদেশের আঞ্চলিক সদর দফতর থেকে সবুজ সংকেত এলে আনুষ্ঠানিক ঘোষণা আসা সময়ের ব্যাপার মাত্র। 

করোনা মহামারিকালে ফুড ডেলিভারি সেবার সবচেয়ে সুসময় গেছে। ২০২১ সালে দৈনিক খাবার অর্ডারের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে যায়। নগদ অর্থছাড়ের সুবিধা দেওয়ায় তা কয়েকদিনের মধ্যে দেড় লাখ ছাড়িয়ে যায়। 

শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে ভোক্তারা ফুড ডেলিভারিতে ছাড় উপভোগ করেন। 

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে খাবারের দাম বেড়ে যায়, যার ফলে ভোক্তারা ব্যয় কমিয়ে দেয়। বাজারে বিনিয়োগও কমে যায়। এরপর ফুড ডেলিভারি খাত পতনের মুখোমুখি হতে শুরু করে। 

সংশ্লিষ্টদের মতে, গত ১৫-২০ মাসে সারা দেশে দৈনিক অর্ডার অর্ধেকেরও বেশি কমে গেছে। তাদের হিসাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে দৈনিক অর্ডারসংখ্যা ৩৫ থেকে ৪০ হাজারের মধ্যে থাকে। সার দেশে তা ৬০ হাজার । 

 বর্তমানে ফুড ডেলিভারি বাজারের দুই-তৃতীয়াংশের দখল ফুডপান্ডার হাতে। বাকি বাজার পাঠাও ফুডসের দখলে। 

হাংরিনাকি অধিগ্রহণের পর দারাজ ১০০ এলাকায় প্রতিষ্ঠানটিকে সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিল। ৩০ এলাকায় বিস্তৃতির পর তা গত বছর ১৫-তে নামিয়ে আনা হয়। বর্তমানে হাংরিনাকি রাজধানীতে মাত্র কয়েকটি এলাকায় ফুড ডেলিভারি করে। তাদের রেস্তোরাঁ ও ডেলিভারি ম্যানের সংখ্যাও কম।

বিশ্লেষকদের মতে, প্রতিকূল সময়ে ভর্তুকি দিয়ে সম্প্রসারণ না করে লাভের দিকে মনোযোগ দিতেই প্রথমে কার্যপরিধি সীমিত করা এবং এখন পুরোপুরি বন্ধের কৌশল নিয়েছে দারাজ সদর দফতর। 

Related Topics

টপ নিউজ

হাংরি নাকি / ফুড ডেলিভারি / অনলাইন ফুড ডেলিভারি / দারাজ / হাংরিনাকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • কর্মী ছাঁটাই করছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, ৫০০ কর্মী চাকরি হারানোর শঙ্কায়
  • ফুডপান্ডা এশিয়ার বেশিরভাগ বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি হবে?

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net