Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
রাজশাহী সিটিতে মূল লড়াইটা হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে

বাংলাদেশ

বুলবুল হাবিব
17 June, 2023, 10:00 am
Last modified: 17 June, 2023, 10:06 am

Related News

  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল

রাজশাহী সিটিতে মূল লড়াইটা হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে

২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ২০ নং ওয়ার্ডে মাত্র একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি ২৯টি ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১১ জন প্রার্থী।  
বুলবুল হাবিব
17 June, 2023, 10:00 am
Last modified: 17 June, 2023, 10:06 am

আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে কাউন্সিলর পদের জন্য প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণা চলিয়ে যাচ্ছেন এই প্রার্থীরা।

এদিকে, ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ২০ নং ওয়ার্ডে মাত্র একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি ২৯টি ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১১ জন প্রার্থী।  

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী; ২৯ নং ওয়ার্ডে করছেন ৭ জন;  ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৬ জন; ২,৩,৫ ও ১০ নম্বর ওয়ার্ডে ৫ জন; ৪, ৮, ১১, ১৫, ১৬, ২৭ ও ৩০ নং ওয়ার্ডে ৪ জন; ৬, ১২, ১৪, ১৯, ২২, ২৪, ২৫ ওয়ার্ডে ৩ জন এবং ১, ৭, ৯,১৩, ১৭, ২১,২৩ ওয়ার্ডে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা বর্তমানে পুরোদমে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।

২৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আশরাফুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেই। তার মধ্যেই আমি আশা রাখি বিপুল ভোটে জয়লাভ করবো।"

আশরাফুল হাসাবের প্রতিদ্বন্দ্বী সান্নান সরদার বলেন, "ভোটাররা পরিবর্তনকামী। তারা কাউন্সিলর পদের পরিবর্তন দেখতে চায়। এজন্য আমার ঘুড়ি প্রতীকে ভোটাররা ভোট দেবে বলে মনে করছি।"

২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি হাসান রনি বলেন, "এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষ দরিদ্র। একটু বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা হয়। জনবান্ধব কোনো কাউন্সিলর প্রার্থী না থাকায় আমাদের এই ওয়ার্ড অনেক পিছিয়ে রয়েছে।"

অন্যদিকে, মেহেদি হাসানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাতাব হোসেন চৌধুরী আশাবাদী, ভোটাররা তার পাশে থাকবেন।

প্রচার-প্রচারণায় ও গণসংযোগে থেমে নেই ১০টি সংরক্ষিত আসনের ৪৬ নারী কাউন্সিলর প্রার্থীরাও। তারাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রত্যাশা করছেন।

এদিকে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটনসহ চারজন প্রার্থী; ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন বর্জন করেছে আগেই।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টায় নগরীর নানকিং দরবার হলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। 

এ সময় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ। 

সভায় রাশেদা সুলতানা বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ভোটের পরিবেশ মনিটরিং করা হবে। ফলে ভোট যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে তা নিশ্চিত করেই বলা যায়।"
 

Related Topics

টপ নিউজ

রাজশাহী সিটি নির্বাচন / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • রাজশাহীতে প্রশাসনের নির্দেশে অবশেষে স্কুলগেটের বেড়া ও আঙিনার কলাগাছ সরালেন জমিদাতা
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net