Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আউটার স্টেডিয়ামে অনুমতি মেলেনি, বিএনপির সমাবেশ কাজীর দেউড়ি মোড়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 01:30 pm
Last modified: 14 June, 2023, 02:16 pm

Related News

  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

আউটার স্টেডিয়ামে অনুমতি মেলেনি, বিএনপির সমাবেশ কাজীর দেউড়ি মোড়ে

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 01:30 pm
Last modified: 14 June, 2023, 02:16 pm

বিএনপির সহযোগী তিন অঙ্গসংগঠনের 'তারুণ্যের সমাবেশ' আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে না। এর বদলে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী, নগরের আউটার স্টেডিয়ামে তারুণ্যের সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজও শুরু করে বিএনপি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে সমাবেশের মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হয়। পরে রাতে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাদের বৈঠকের পর কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের স্থান নির্ধারণ হয়।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, পুলিশের অনুমতি নিয়ে আউটার স্টেডিয়ামে সমাবেশের প্রস্তুতি নেওয়া হলেও, শেষ মুহুর্তে জেলা প্রশাসনের বাধায় মঞ্চ তৈরি করা যায়নি। এর আগে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশ তা করতে দেয়নি। মূলত সমাবেশ বানচালের জন্য এসব করা হচ্ছে, তবে তারা সফল হবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম রাতে বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক আগেই ঘোষণা দিয়েছেন এম এ আজিজ আউটার স্টেডিয়ামে খেলাধুলা ছাড়া আর কোনো ধরনের কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না। তাই তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

'তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক'-স্লোগান সমাবেশের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে। সমাবেশ আয়োজনে যৌথভাবে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চট্টগ্রামের সমাবেশে নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেবেন। সমাবেশে যোগ দিতে রাতেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন হাজারো নেতাকর্মী। রাত থেকেই সমাবেশ স্থলে জড়ো হয়ে মিছিল সমাবেশ করতে দেখা গেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের। 
 

Related Topics

টপ নিউজ

বিএনপির গণসমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net