Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সিটি নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের ‘মডেল’ বলছে আওয়ামী লীগ

বাংলাদেশ

রেজাউল করিম
13 June, 2023, 10:05 pm
Last modified: 13 June, 2023, 10:12 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

সিটি নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের ‘মডেল’ বলছে আওয়ামী লীগ

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের সাফল্যে উচ্ছ্বসিত আওয়ামী লীগ। এসব নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলেও মনে করছে। এবার এই সাফল্যের মুকুটে আরো দুই পালক: রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনকে যুক্ত করতে চায় সরকারি দল।
রেজাউল করিম
13 June, 2023, 10:05 pm
Last modified: 13 June, 2023, 10:12 pm
সিটি নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের ‘মডেল’ বলছে আওয়ামী লীগ

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের সাফল্যে উচ্ছ্বসিত আওয়ামী লীগ। এসব নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলেও মনে করছে।  

এবার এই সাফল্যের মুকুটে আরো দুই পালক: রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনকে যুক্ত করতে চায় সরকারি দল।

দলের নীতিনির্ধারকরা মনে করছেন, এতে তাদের সবচেয়ে বড় অর্জন: বর্তমান সরকারের অধীনেই  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

জাতীয় নির্বাচন বিএনপি বয়কট করতে পারে, এনিয়ে তাদের দুর্ভাবনা নেই। বরং আ. লীগ মনে করে, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, আ. লীগ-সহ রাজনৈতিক অন্যান্য দলগুলো নির্বাচনে অংশ নেবে, যা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য হবে।

আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগের নির্বাচনগুলোর চেয়ে বেশি হবে বলেও মনে করছেন তারা।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "এবছরের সিটি নির্বাচনগুলোয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং তিন সিটির কোনোটিতেই কোনো অঘটন না ঘটায়, এটি স্পষ্ট যে, আগামী জাতীয় নির্বাচনও প্রভাবমুক্ত, অংশগ্রহণমূলক হবে।"

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বর্জন করলেও, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে বাধ্য হবে। কারণ হিসেবে মতিয়া চৌধুরী বলেন, "বিএনপি এখন রাজনৈতিক সংকটে ভুগছে। নির্বাচনে না আসলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে, ফলে তারা নির্বাচনে আসবে।"

২০০৮ সাল থেকেই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কমছে, তার কেমন প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে- এই প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, "নতুন নির্বাচন কমিশনের অধীনে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার সবগুলোই সুষ্ঠু হয়েছে। এর ধারাবাহিকতা আগামী জাতীয় নির্বাচনেও বজায় থাকবে। ফলে কোনো ধরনের চিন্তা ছাড়াই ভোটাররা জাতীয় নির্বাচনে অংশ নেবে।"

তার মানে অবশ্য এই নয় যে দলটি ভোটারদের অংশগ্রহণ কমার বিষয়ে উদাসীন।

দুই মহানগরের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। তিন সিটিতে নির্বাচিত হয়েছেন দলের মনোনয়ন পাওয়া কাউন্সিলর প্রার্থীরা। তারপরও ভোটারদের অংশগ্রহণ কম থাকা নিয়েই অস্বস্তিতে দলটি।

তাই বাকি দুটি সিটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে আওয়ামী লীগ।

এজন্য, রাজশাহী ও সিলেটের নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আ. লীগের একজন কেন্দ্রীয় নেতা টিবিএসকে বলেন, "সিটি নির্বাচনগুলোয় ভোটার অংশগ্রহণ নিয়ে আমরা নিজেরাও গবেষণা করছি। বিষয়টি আমরা তলিয়ে দেখছি। সাম্প্রতিক তিন সিটির নির্বাচনে দলের অনেক নেতা-কর্মীই ভোটকেন্দ্রে যায়নি।"

তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের ভোট নিশ্চিত করার কাজ চলছে। একইসঙ্গে সাধারণ ভোটারদের উৎসাহিত করতে প্রচারণা চলছে।  

দলটি আশা করে, এবার আর আগের মতো 'পুরোনো কৌশলের আশ্রয়' নেবে না বিএনপি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গত দুই জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাস, জ্বালাও -পোড়াও এবং পেট্রোল বোমার যে রাজনীতি করেছে, আগামী নির্বাচন  কেন্দ্র করে সেই সুযোগ আর পাবে না। দেশের জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। এছাড়াও নির্বাচন প্রতিহত করতে চাইলে, আন্তর্জাতিক মহলের কাছে জবাবদিহি করতে হবে বিএনপিকে।"

তিনি বলেন,  বিএনপি'কে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে চাইলে নির্বাচনে আসতে হবে। "আওয়ামী লীগ সরকারের অধীনে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও সিটি নির্বাচনগুলোর মতো সুষ্ঠু হবে।"

 

 

 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / নির্বাচন / বিএনপি / সিটি নির্বাচন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net