Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বিএনপি-জামায়াতের ভোট নিয়ে ‘দুশ্চিন্তায়’ আওয়ামী লীগ

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
13 June, 2023, 07:40 pm
Last modified: 13 June, 2023, 07:43 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

বিএনপি-জামায়াতের ভোট নিয়ে ‘দুশ্চিন্তায়’ আওয়ামী লীগ

দেবাশীষ দেবু, সিলেট
13 June, 2023, 07:40 pm
Last modified: 13 June, 2023, 07:43 pm

সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে বিএনপি ও জামায়াত। মেয়র পদে এই দুই দল থেকে কেউ প্রার্থী হননি। তবে কাউন্সিলর পদে বিএনপি, জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী প্রার্থী হয়েছেন। এসব প্রার্থীদের ভোট দিতে এই দুই দলের অনেক ভোটারই ভোটকেন্দ্রে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এই ভোটাররাই দুশ্চিন্তার কারণ হয়ে ওঠেছে আওয়ামী লীগের। আর অন্য মেয়র প্রার্থীরা 'আওয়ামীবিরোধী' এই ভোট নিজেদের পক্ষে আনার চেষ্টা চালাচ্ছেন।

তবে বিএনপি নেতারা বলছেন, ভোটে প্রার্থী হওয়া বিএনপি নেতাদের ইতিমধ্যে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতেও নিরুৎসাহিত করা হচ্ছে। ফলে বিএনপির বেশিরভাগ নেতাকর্মীই ভোট দিতে যাবেন না।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। তবে সোমবার রাতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। ফলে নির্বাচনে মূলত আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর পাঁচ প্রার্থী হচ্ছেন জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু, মো. শাহ জামান মিয়া, মো. ছালাহ উদ্দিন রিমন ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

দলীয় সিদ্ধান্ত মেনে এবার প্রার্থী হননি সিলেটের বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তবে কাউন্সিলর পদে বিএনপির ৪৩ জন নেতাকর্মী প্রার্থী হয়েছেন। এছাড়া জামায়াতপন্থী ২০ জন নেতাকর্মী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অনুসারী দলীয় কর্মীরা ভোট দিতে কেন্দ্রে যাবেন।

সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। মোট কেন্দ্র ১৯০টি ও ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। সর্বশেষ ২০১৮ সালের সিটি নির্বাচনের ফল অনুসারে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯২ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পান ৮৬ হাজার ৩৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী হওয়া জামায়েতের তৎকালীন মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের পান ১০ হাজার ৯৫৪ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন পান ২ হাজার ১৯৫ ভোট। গত নির্বাচনের সময় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড ছিলো। এবার ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২টিতে। ভোটার সংখ্যাও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।

বিএনপির নেতকর্মীরা এবার ভোটকেন্দ্রে যাবেন না জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, 'আমাদের দলের যারা প্রার্থী হয়েছেন তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাই তারা আর বিএনপির কেউ নন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী কোনো কর্মকাণ্ডে যুক্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে আমাদের বেশিরভাগ নেতাকর্মীই ভোটকেন্দ্রে যাবেন না। এছাড়া এই ভোট নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।'

ভোট নিয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন জামায়াত ইসলামী সিলেট মহানগর শাখার আমির ফখরুল ইসলামও। তবে ব্যক্তিগত সম্পর্কের কারণে কেউ ভোট দিলে গেলে দল থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানান তিনি।

তবে সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকীয় পদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি থেকে না করলেও দলটির অনেকেই ভোটকেন্দ্রে যাবেন। দলে কউন্সিলর প্রার্থীরাই তাদের নিয়ে যাবেন। এছাড়া জামায়াতের ভোটাররাও ভোটকেন্দ্রে যাবেন। 

তিনি বলেন, 'এই ভোটারদের নিয়ে আমরা চিন্তা করছি। এসব ভোট কীভাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আনা যায় সে পরিকল্পনা চলছে।'

তিনি বলেন, 'এই ভোটারদের একটা অংশের ভোট জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাল বাবুলের বাক্সে যেতে পারে। তবে সম্প্রতি বাবুলের ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হওয়া আমাদের জন্য ভালো হবে।'

এ ব্যাপারে জাতীয় পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল বলেন, 'কোনো ষড়যন্ত্র করেই আমাকে দমানো যাবে না। এই নগরে লাঙ্গলের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের স্বার্থে সব দলমতের ভোটাররা এবার আমাকে ভোট দেবেন।'

আর আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'সিলেটের ভোটাররা খুব সচেতন। তারা বুঝেশুনেই ভোট দেন। কার পক্ষে নগরের উন্নয়ন করা সম্ভব তা সবাই-ই বুঝতে পারছেন। ফলে নিজেদের প্রতিনিধি বাছাইয়ে তারা কোনো ভুল করবেন না।'

 

Related Topics

টপ নিউজ

সিলেট সিটি করপোরেশন / সিটি নির্বাচন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net