Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
উনি কি ইন্তেকাল করেছেন: প্রশ্ন সিইসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2023, 07:55 pm
Last modified: 12 June, 2023, 08:36 pm

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

উনি কি ইন্তেকাল করেছেন: প্রশ্ন সিইসির

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারবো না। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
12 June, 2023, 07:55 pm
Last modified: 12 June, 2023, 08:36 pm
ছবি- সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী‌ম কি ইন্তেকাল করেছেন?- সাংবাদিকদের উদ্দেশ্যে এ প্রশ্ন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

"আমরা যেটা দেখেছি, উনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি...ওনাকে পেছন থেকে ঘুষি মারা হয়েছে" জানিয়েছেন সিইসি।  

আজ সোমবার (১২ জুন) খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

একটি দলের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ বলা যায় কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, "রক্তাক্ত... এখন সব কিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, উনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি, উনাকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। উনার বক্তব্যও শুনেছি। উনি বলেছেন, যে ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি-না। আমরা যে খবর পেয়েছি, ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং উনাকে যে আহত করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সকলের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং দায়-দায়িত্ব নিরুপণ করার পর পুলিশ পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। আমরা আরো নির্ভরযোগ্য তথ্য পরবর্তীতে হয়তো পাব।"

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারবো না। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমরা দেখেছি, শুনেছি যে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে। সেটা উত্তেজনার সৃষ্টি করেছিল। সে উত্তেজনা হয়তো এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। আমাদের এখান থেকে বলা হয়েছে যে নির্বাচন উত্তর যেন কোনো উচ্ছৃঙ্খল আচরণ যেন করা না হয়। কারণ ভোটের ফলাফল ঘোষণার পরেও অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। সে পস্তুতি আমাদের আছে। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। এ ধরণের ঘটনা ঘটবে না।

দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে সিইসি বলেন, খুলনায় যতটুকু তথ্য পেয়েছি এতে ৪২ থেকে ৪৫ শতাংশ থাকার সম্ভবনা। এটা চুড়ান্ত নয়, কম-বেশি হতে পারে। সঠিক তথ্য এখনই দিতে পারবো না। তবে আনুমানিক যেটা বললাম বরিশালে আনুমানিক ৫০ শতাংশ ভোট পড়েছে। এর কমবেশি হতে পারে।

আজকে আপনারা সবকিছু দেখেছেন, আমার যে পর্যবেক্ষণ তাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সার্বিকভাবে সুন্দরভাবে সূচারুভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি যে সার্বিকভাবে ভোটটি বরিশাল ও খুলনা সিটি করপোরেশন বেশ গুরুত্ব বহন করেছে। সার্বিকভাবে ভোট বেশ সুশঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে।

ব‌রিশাল নগ‌রের চৌমাথা এলাকায় হাতপাখা প্রতী‌কের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী‌মের ওপর হামলার ঘটনা ঘ‌টে। ফয়জুল করীমের বরাত দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতউল্লাহ জানান, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন নৌকা সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা লাঠিসোঁটা ও পাথর ব্যবহার করেন। তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী এ সময় আহত হন।

চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের ছোট ভাই হচ্ছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী‌ম। বরিশালে তার ওপর হামলার প্রতিবাদে ঢাকার পল্টনে ইতিমধ্যে প্রতিবাদ মিছিল করেছে তার সমর্থকরা।

Related Topics

টপ নিউজ

বরিশাল সিটি নির্বাচন / মেয়র প্রার্থীর ওপর হামলা / ইসলামী আন্দোলন বাংলাদেশ / সিইসি কাজী হাবিবুল আউয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net