Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র বিদ্যুৎ সংকটে বাংলাদেশ

বাংলাদেশ

রয়টার্স 
07 June, 2023, 08:30 pm
Last modified: 07 June, 2023, 08:32 pm

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র বিদ্যুৎ সংকটে বাংলাদেশ

বিদ্যুৎ গ্রিডের তথ্য যাচাই করে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসের ১১৪ দিন কিছু সময়ের জন্য হলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছে । যেখানে পুরো ২০২২ সালে বন্ধ রাখতে হয়েছে ১১৩ দিন। 
রয়টার্স 
07 June, 2023, 08:30 pm
Last modified: 07 June, 2023, 08:32 pm
ছবি: এএফপি/ ভাসা বাসস

২০১৩ সালের পর থেকে বর্তমানে সবচেয়ে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে বাংলাদেশ। সরকারি নথি বিশ্লেষণ করে, যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈরি আবহাওয়া, কমতে থাকা রিজার্ভের কারণে জ্বালানি আমদানিতে ভোগান্তি ও টাকার বিনিময় মূল্য কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। 

বাংলাদেশে জুলাই-অক্টোবর বিদ্যুতের চাহিদা বেশি থাকে। এদিকে আরো তাপ প্রবাহের পূর্বাভাসও দেওয়া হচ্ছে। এর মধ্যে জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনেও দেশে লোডশেডিং অব্যাহত থাকতে পারে। 

বিদ্যুৎ গ্রিডের তথ্য যাচাই করে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসের ১১৪ দিন কিছু সময়ের জন্য হলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছে । যেখানে পুরো ২০২২ সালে বন্ধ রাখতে হয়েছে ১১৩ দিন। 

বিশেষ করে সন্ধা এবং সকালের দিকে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। আবাসিক গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা পূর্ব ঘোষণা ছাড়া ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং থাকার অভিযোগ করছেন। সোমবার (৫ জুন) সকালে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান ছিল ২৫ শতাংশ পর্যন্ত কম। 

জুনের প্রথম সপ্তাহে গড়ে ১৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতি ছিল। যা মে মাসের (৫.২ শতাংশ) চেয়ে তিনগুণ বেশি ।

সরকারি তথ্যমতে বিদ্যুৎ ঘাটতির মূল কারণ জ্বালানি সংকট। জাতীয় গ্রিড অপারেটরের ওয়েবসাইট মতে, জ্বালানির অভাবে সোমবার দেশের গ্যাস-চালিত বিদ্যুত কেন্দ্রের ১১.৫ গিগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ এবং ৩.৪ গিগাওয়াট কয়লা-চালিত কেন্দ্রের প্রায় দুই-তৃতীয়াংশ বন্ধ ছিল। 

অপারেটরের মতে, ডিজেল এবং জ্বালানি তেলে চালিত ৭.৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৪০ শতাংশের বেশির কার্যক্রম বন্ধ ছিল। 

বাংলাদেশের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম সংস্থা এপ্রিলের শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকে বিদ্যুৎ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহের জন্য অর্থ প্রদানে অক্ষমতার বিষয়ে সতর্ক করে। জ্বালানি তেলের মজুদ নিয়েও উদ্বেগের কথা বলা হয়। 

বাংলাদেশি টাকার বিনিময় মূল্য গত এক বছরে ছয় ভাগের বেশি কমেছে এবং ডলার রিজার্ভ এপ্রিল মাসে এক-তৃতীয়াংশ কমে সাত বছরে সর্বনিম্ন অবস্থানে এসেছে। 
গ্যাস-চালিত বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ায় কয়লা এবং তরল জ্বালানি চালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এতে গড় বিদ্যুতের দামও বেড়েছে। 

স্থানীয় মজুদ কমে যাওয়ায় এবং বিশ্বব্যাপী সরবরাহকারীদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির অভাবে ২০২২ সালে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হ্রাস পেয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে এলএনজির দাম ব্যাপকভাবে বাড়ে। তবে সাম্প্রতিক মাসগুলোয় দাম কমে আসায় তার ব্যবহার বেড়েছে। বাংলাদেশ সম্প্রতি কাতারএনার্জির সাথে ১৫ বছরের একটি এলএনজি চুক্তি করেছে। 

২০২৩ সালের প্রথম পাঁচ মাসে বিদ্যুতের জন্য কয়লার উপর নির্ভরতা বেড়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। ২০২২ সালে যা ছিল ৮ শতাংশ। ২০২২ সালে জ্বালানি তেল ও ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এক দশকে সর্বোচ্চ পর্যায়ে ছিল।

Related Topics

টপ নিউজ

লোডশেডিং / রয়টার্স / বিদ্যুৎ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net