Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আবারও বাড়ছে লোডশেডিং

বাংলাদেশ

ইউএনবি 
30 May, 2023, 10:05 pm
Last modified: 30 May, 2023, 10:11 pm

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আবারও বাড়ছে লোডশেডিং

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৩০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে সোমবার দুপুর ১২টায় দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াটের লোডশেডিং হয়েছে।
ইউএনবি 
30 May, 2023, 10:05 pm
Last modified: 30 May, 2023, 10:11 pm
প্রতীকী ছবিটি সংগৃহীত

প্রচণ্ড গরমে উৎপাদন কমে যাওয়া এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৩০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে সোমবার দুপুর ১২টায় দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াটের লোডশেডিং হয়েছে।

তারা বলছে, বিপিডিবি এর উৎপাদন ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ১১ হাজার ৮৪৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে।

বিপিডিবি'র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় পিক আওয়ারে চাহিদা বেড়ে দাঁড়াবে ১৪ হাজার ৯০০ মেগাওয়াট (উৎপাদন পর্যায়ে) ও সর্বোচ্চ উৎপাদন হবে ১৪ হাজার ৯৩৭ মেগাওয়াট এবং উৎপাদনে উদ্বৃত্ত থাকবে ৩৭ মেগাওয়াট।

বিপিডিবি'র কর্মকর্তারা বলেন, তবে এই পূর্বাভাস কখনোই বাস্তবতার প্রতিফলন ঘটায় না, কারণ দেশে সবসময় পূর্বাভাসের চেয়ে বেশি লোডশেডিং দেখা যায়।

বিপিডিবি'র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, 'বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিং-এর প্রকৃত পরিমাণ সরকারি পরিসংখ্যানে উঠে আসে না।'

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

কিশোরগঞ্জের বাসিন্দা আব্দুল কুদ্দুস নামের এক গ্রাহক অভিযোগ করেন, তারা দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পান এবং বেশির ভাগ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়।

রাজধানীর মগবাজার এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন,তাদের ঘণ্টায়-ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়।

বিপিডিবি'র পরিসংখ্যানে দেখা যায় যে সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিকে ৫৮৬ মেগাওয়াটের লোডশেডিংয়ে যেতে হয়, কারণ চাহিদা ছিল ১৪ হাজার ২০৩ মেগাওয়াট এবং সরবরাহ হয়েছে ১৩ হাজার ৬১৭ মেগাওয়াট।

তারা বলেন, কয়লা ও গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

লোডশেডিং / বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net