Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2023, 02:20 pm
Last modified: 23 May, 2023, 02:23 pm

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজুর

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। এসময় মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।
টিবিএস রিপোর্ট
23 May, 2023, 02:20 pm
Last modified: 23 May, 2023, 02:23 pm

পিস্তল হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় এসেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। মিছিলের আয়োজন করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও 'মোস্তাফিজুর রহমান এমপি' নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন।

মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, "আমি ওই সময় সেখানে ছিলাম না। আমি যতদূর জানি, এমপি মহোদয়ের একটি বৈধ অস্ত্র আছে। তিনি সবসময় এটি বহন করেন।"

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি বাঁশখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে টিবিএস এর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে তার ব্যক্তিগত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল টিবিএসকে বলেন, এমপি এ বিষয়ে গণমাধ্যমের জন্য একটি বক্তব্য তুলে ধরেছেন।

গণমাধ্যমের জন্য পাঠানো বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, "প্রকাশ্য জনসভায় যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হুমকি দিতে পারেন; তাকে কবরে পাঠানোর মতো সন্ত্রাসী বক্তব্য দিতে পারেন,  তবে আমি সেসব নাশকতাকারীদের প্রতিরোধ করতে আমার বৈধ অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?"

অস্ত্রহাতে মিছিলে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, "বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বারবার। এখন ঘরে বসে থাকা যাবে না  সবাইকে আরও সচেতন হতে হবে।"

"বিএনপি জামাতের দেশবিরোধী চক্রান্ত ও অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধে মহান মুক্তিযুদ্ধের মতো ঝাঁপিয়ে পড়তে হবে," বলেন তিনি।

এর আগেও বিতর্কের শিকার হয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। এক নির্বাচনী কর্মকর্তাকে মারধর এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন এ সংসদ সদস্য।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে।

"কিন্তু আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়। এটি আমাদের আদর্শের পরিপন্থী," বলেন তিনি।

এর আগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের প্রতিবাদ শুরু হয়।

শুক্রবার (১৯ মে) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহানগর ও জেলা বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে আবু সাঈদ চাঁদ হুমকি দেন অভিযোফ ওঠে।

এর তিন দিন পর সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 'মৃত্যুর হুমকি' দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

 

 

Related Topics

টপ নিউজ

পিস্তল / খুনের হুমকি / বিএনপি নেতা / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net