Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
কক্সবাজার পৌর নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার  

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
23 May, 2023, 09:00 am
Last modified: 23 May, 2023, 09:20 am

Related News

  • জুলাই আন্দোলনে হামলা: শাবিপ্রবির ২০ শিক্ষার্থী আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার 
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
  • সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বরিশালে বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার
  • কক্সবাজার পৌর নির্বাচন ঘিরে মুখোমুখি জেলা আ. লীগের সাবেক দুই নেতা 
  • যে ৬৩ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কক্সবাজার পৌর নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার  

তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
কক্সবাজার প্রতিনিধি
23 May, 2023, 09:00 am
Last modified: 23 May, 2023, 09:20 am

কক্সবাজার পৌরসভার নির্বাচনে ভোটের মাঠে থাকা বিএনপির ১২ নেতাকে আজীবনের জন্য প্রাথমিক সদস্য পদ সহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আজীবন বহিষ্কৃত নেতারা হলেন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহেদা আক্তার। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর শ্রমিকদলের সভাপতি আবছার কামাল, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এরা হলেন, ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শাহেদুল আলম, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য মিজানুল করিম, পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল হক,  ৫ নম্বর ওয়ার্ডে শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ৭ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামশুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা মো. মাইন উদ্দীন, ১২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ প্রার্থী রয়েছেন।

বিএনপির জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. ইউসুফ বদরী ১২ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্যদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া জামায়াত নেতা সরওয়ার কামাল মেয়র প্রার্থী ও আমিনুল ইসলাম হাসান ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী জানান, সরওয়ার কামাল জামায়াতের সহযোগী সদস্য, আমিনুল ইসলাম হাসান রুকন সদস্য। দলীয়ভাবে ভোটে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত হয়নি। তারা ব্যক্তি উদ্যোগে প্রার্থী হয়েছেন। এটা তাদের নিজস্ব ব্যাপার।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার পৌর নির্বাচন / আজীবন বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • জুলাই আন্দোলনে হামলা: শাবিপ্রবির ২০ শিক্ষার্থী আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার 
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
  • সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বরিশালে বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার
  • কক্সবাজার পৌর নির্বাচন ঘিরে মুখোমুখি জেলা আ. লীগের সাবেক দুই নেতা 
  • যে ৬৩ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net