Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নারায়ণগঞ্জের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2023, 09:45 am
Last modified: 18 May, 2023, 09:47 am

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • পরিবেশ দূষণের দায়ে বিএসআরএম স্টীল মিলসকে ২ লাখ টাকা জরিমানা
  • কুষ্টিয়ায় ১৯৬ অবৈধ ইটভাটা চলছেই, কৃষিজমি ধ্বংস–কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়

নারায়ণগঞ্জের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

এক আবেদনের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ পাঁচটি জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু নারায়ণগঞ্জের সব অবৈধ ইটভাটা এখনও উচ্ছেদ করা হয়নি।
টিবিএস রিপোর্ট
18 May, 2023, 09:45 am
Last modified: 18 May, 2023, 09:47 am

আদালতের আদেশ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ না করার দায়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ (ডিসি) তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৩১ মে তাদের সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যরা হলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের দায়িত্বরত কর্মকর্তা।

বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এইচআরপিবি এর আবেদনের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ পাঁচটি জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট।

আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় থাকা অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিজিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

এই আদেশের পরও নারায়ণগঞ্জের সব অবৈধ ইটভাটা এখনও উচ্ছেদ করা হয়নি। বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আবারও আবেদন করা হয়।

এর আগে ২০২০ সালে বায়ু দূষণরোধে নয় দফা নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন উচ্চ আদালত। সেই রায় বাস্তবায়নের জন্য ফলোআপ অবেদন করা হয় বিভিন্ন সময়।

আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Related Topics

টপ নিউজ

জেলা প্রশাসক / হাইকোর্টে তলব / পরিবেশ অধিদপ্তর / অবৈধ ইটভাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • পরিবেশ দূষণের দায়ে বিএসআরএম স্টীল মিলসকে ২ লাখ টাকা জরিমানা
  • কুষ্টিয়ায় ১৯৬ অবৈধ ইটভাটা চলছেই, কৃষিজমি ধ্বংস–কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net