Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বান্দরবানে কুকি-চিন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২ সৈনিক নিহত, আহত ২ অফিসার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2023, 01:45 pm
Last modified: 17 May, 2023, 04:59 pm

Related News

  • সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ানো হলো
  • ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না: বাংলাদেশ সেনাবাহিনী
  • মব তৈরি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর 
  • সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসেনি, ছাত্র সংসদ নির্বাচনে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: সেনাবাহিনী
  • চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুনের মরদেহ উদ্ধার

বান্দরবানে কুকি-চিন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২ সৈনিক নিহত, আহত ২ অফিসার

সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পায় সেনাবাহিনী। সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে একটি টহল দল সেখানে গেলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
টিবিএস রিপোর্ট
17 May, 2023, 01:45 pm
Last modified: 17 May, 2023, 04:59 pm
বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। ছবি: টিবিএস

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ সৈনিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো দুই অফিসার। 

সোমবার (১৬ মে) বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ও সেনাবাহিনীর একটি টহল দলের ওপর গোলাবর্ষণের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ মঙ্গলবার (১৭ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পায় সেনাবাহিনী। 

বেলা প্রায় ২টার দিকে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে একটি টহল দল সেখানে গেলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলিও চালায় তারা।

বিস্ফোরণ ও গোলাবর্ষণে আহতদের তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে সিএমএইচ চট্টগ্রামে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায়ই আহত দুজন সৈনিক মৃত্যুবরণ করেন। 

এছাড়াও আহত দুজন অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।  

বেশ কিছুদিন ধরেই কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টায় রয়েছে।

এদিকে শহীদ সেনাসদস্যদের মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

কেএনএ / বাংলাদেশ সেনাবাহিনী / সৈনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ানো হলো
  • ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না: বাংলাদেশ সেনাবাহিনী
  • মব তৈরি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর 
  • সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসেনি, ছাত্র সংসদ নির্বাচনে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: সেনাবাহিনী
  • চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুনের মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net