Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব সেন্টমার্টিনে, বইছে ঝড়ো হাওয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 08:35 am
Last modified: 14 May, 2023, 09:30 am

Related News

  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব সেন্টমার্টিনে, বইছে ঝড়ো হাওয়া

সকাল ৭ টা থেকে বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া; দ্বীপের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। 
টিবিএস রিপোর্ট
14 May, 2023, 08:35 am
Last modified: 14 May, 2023, 09:30 am
ছবি / টিবিএস

সেন্টমার্টিনে অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। সকাল ৭ টা থেকে বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া; দ্বীপের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। 

সকাল ৮টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব বিষয় জানিয়েছেন সেন্টমার্টিনের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য নাজির হোছেন।

তিনি বলেন, "রাতে আশ্রয় কেন্দ্র ও হোটেলে আশ্রয় নেওয়া লোকজন সকালে বাইরে বেরিয়ে এসেছেন। আমরা তাদের খাবার তৈরি করে দিয়ে আবারও নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে বলছি।" 

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কক্সবাজার জেলার ৬৩৬ টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২৮ হাজার ২৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। তার মধ্যে সেন্টমার্টিনের ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৬ হাজার জন অবস্থান করছে। 

সেন্টমার্টিনের ৬ ওয়ার্ডের বাসিন্দা ইয়ামিন টিবিএসকে বলেন, মানুষ রাতে আশ্রয় কেন্দ্রে থাকলেও সকাল থেকে বাড়ি ফিরছে। অনেকে গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। 

ছবি / টিবিএস

"মানুষ ঝড়ের চাইতে জলোচ্ছ্বাসকে বেশি ভয় পাচ্ছেন। কারণ এখানে দুই থেকে তিনফুট জলোচ্ছ্বাস হলেই দ্বীপের অনেকটা তলিয়ে যাবে," যোগ করেন তিনি।  

আবহাওয়াবিদরা বলছেন অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ে প্রথম ও শক্তিশালী আঘাতটি হানবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। মাত্র ৩.৬ মিটার দ্বীপটির গড় উচ্চতা এই দ্বীপে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও শঙ্কা করা হচ্ছে। যেখানে এই মুহূর্তে জীবন শঙ্কা নিয়ে অবস্থান করছেন নারী-শিশুসহ প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। 

এর আগে শনিবার (১৩ মে) মধ্যরাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৭ নম্বর বুলেটিনে বলা হয়, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তর-পূর্ব দিকে ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ছবি / টিবিএস

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে আজ রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
 
Related Topics

টপ নিউজ

মোখা / ঘূর্ণিঝড় মোখা / সেন্টমার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net