Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
২০০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বাদশা গ্রুপের কর্ণধারকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2023, 11:05 am
Last modified: 10 May, 2023, 11:09 am

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

২০০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বাদশা গ্রুপের কর্ণধারকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ

গ্রুপটির কাছে ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ আট ব্যাংকের ৫০০ কোটি টাকার বেশি ঋণ আটকে গেছে। 
টিবিএস রিপোর্ট
10 May, 2023, 11:05 am
Last modified: 10 May, 2023, 11:09 am

ঋণ খেলাপি মামলায় বাদশা গ্রুপের কর্ণধার ইসা বাদশাকে (মহসিন) বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আদালত। 

২০০ কোটি কোটি টাকা খেলাপি পাওনার বিপরীতে ওয়ান ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান মঙ্গলবার (৯ মে) এই আদেশ দেন।

ওয়ান ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জুয়েল দাশ জানান, "ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঋণ খেলাপি ইসা বাদশার বিরুদ্ধে ছয় মাসের দেওয়ানি আটকাদেশ দেন আদালত। একইসঙ্গে এই খেলাপি গ্রাহক বিদেশ অবস্থান করার তাকে দেশে ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে।"

স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্যাংক ও আদালতের তথ্যমতে, ২০০ কোটি টাকা ঋণ আটকে যাওয়ায় ২০১৯ সালে বাদশা গ্রুপের কর্ণধারদের বিরেুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে ওয়ান ব্যাংক। জুবলি রোড শাখার দায়ের করা এই মামলার রায় হয় ২০২১ সালে। 

পরবর্তীতে ওই বছরই (২০২১ সাল) জারি মামলা দায়ের করে ওয়ান ব্যাংক। মামলা দায়েরের পর ২৩টি ধার্য তারিখ অতিবাহিত হলেও ঋণ গ্রহীতা অর্থাৎ, বিবাদি পক্ষ আদালতে হাজির হননি। এমনকি নানান জটিলতার কারণে ঋণের বিপরীতে কোলাটারেল সিকিউরিটি হিসেবে থাকা সম্পত্তিও বিক্রি করতে পারেনি ব্যাংক। 

বাদশা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইসা বাদশা ২০১৮ সালে কানাডায় পাড়ি জমান। জানা যায়, বিদেশে এখন তিনি বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন; কানাডার টরন্টোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও বাড়িও রয়েছে তার। 

গ্রুপটির কাছে ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ আট ব্যাংকের ৫০০ কোটি টাকার বেশি ঋণ আটকে গেছে। 

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল 'ঋণ নিয়ে দেশত্যাগ: যেভাবে ঋণ পরিশোধ করা এড়িয়ে যাচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা' শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়। যেখানে চট্টগ্রামের ২২ ব্যবসা প্রতিষ্ঠানের ৩৩ ব্যবসায়ী প্রায় ২০ হাজার কোটি টাকা নিয়ে দেশত্যাগ করেন বলে তথ্য প্রকাশ করা হয়। 

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / খেলাপি মামলা / ব্যবসায়ী / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net