Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
প্রার্থিতা ফিরে পেলেন না জাহাঙ্গীর, আদালতে রিট খারিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2023, 03:25 pm
Last modified: 08 May, 2023, 04:04 pm

Related News

  • গাজীপুরে হকার হত্যা: শেখ হাসিনা, কাদের ও জাহাঙ্গীরসহ ১১৫ জনের নামে মামলা
  • বহিষ্কার হওয়া দলের বিষয়, আমরা এখনো আওয়ামী লীগের কর্মী: জাহাঙ্গীর
  • গাজীপুর সিটি নির্বাচনে মা-ছেলের জয় ও আজমত উল্লাহর পরাজয়ের যত কারণ
  • শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: জাহাঙ্গীর-জায়েদা খাতুন
  • জাহাঙ্গীর আলমকে এবার দুদকে তলব 

প্রার্থিতা ফিরে পেলেন না জাহাঙ্গীর, আদালতে রিট খারিজ

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অব্যবস্থাপনার অভিযোগে ২০২১ সালের নভেম্বরে জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 May, 2023, 03:25 pm
Last modified: 08 May, 2023, 04:04 pm
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র হিসেবে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র মো.জাহাঙ্গীর আলমের করা হাইকোর্টে রিট খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) গতকাল (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদন করেন।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল খারিজ করে ঢাকা বিভাগীয় কমিশনারের আদেশ স্থগিত চেয়ে ওই রিট আবেদন করা হয়।

জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

৩০ এপ্রিল ঋণ খেলাপির অভিযোগে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীরের করা আপিল গত ৪ মে খারিজ করে দেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ।

ফলে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রয়েছে।

এদিকে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলে গণ্য হওয়ায় তিনি মেয়র পদে নির্বাচনী লড়াইয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

জাহাঙ্গীর আলম ২০১৮ সালে আওয়ামী লীগের অধীনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অব্যবস্থাপনার অভিযোগে ২০২১ সালের নভেম্বরে তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।

তবে শর্ত সাপেক্ষে চলতি বছরের জানুয়ারিতে জাহাঙ্গীরকে দলে পুনর্বহাল করা হয়।

কিন্তু আসন্ন সিটি নির্বাচনে গাজীপুরের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হন জাহাঙ্গীর। এবার এ পদে মনোনয়নের জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে বেছে নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

মেয়র জাহাঙ্গীর আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • গাজীপুরে হকার হত্যা: শেখ হাসিনা, কাদের ও জাহাঙ্গীরসহ ১১৫ জনের নামে মামলা
  • বহিষ্কার হওয়া দলের বিষয়, আমরা এখনো আওয়ামী লীগের কর্মী: জাহাঙ্গীর
  • গাজীপুর সিটি নির্বাচনে মা-ছেলের জয় ও আজমত উল্লাহর পরাজয়ের যত কারণ
  • শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: জাহাঙ্গীর-জায়েদা খাতুন
  • জাহাঙ্গীর আলমকে এবার দুদকে তলব 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net