Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
জাহাঙ্গীর আলমকে এবার দুদকে তলব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2023, 12:45 pm
Last modified: 17 May, 2023, 01:05 pm

Related News

  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

জাহাঙ্গীর আলমকে এবার দুদকে তলব 

উন্নয়ন প্রকল্পে টাকা আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
17 May, 2023, 12:45 pm
Last modified: 17 May, 2023, 01:05 pm
ফাইল ছবি

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়াও নোটিশের মাধ্যমে আগামী ২০ ও ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাকে বক্তব্য দিতে বলা হয়েছে বলে দুদকের একটি সূত্র থেকে জানা যায়। 

গাজীপুর সিটি করপোরেশনের একাধিক উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

দুদকের প্রধান কার্যালয়ের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে পরবর্তীতে ব্রিফিং করবেন।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে।

দলের সিদ্ধান্ত না মেনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এর আগে গত ১৪ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সম্পাদকমণ্ডলীর সদস্যরা বলেন, জাহাঙ্গীর এর আগে দলের ক্ষমা পেয়েও পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

মনোনয়ন বাতিল হলেও জাহাঙ্গীর তার মা জায়েদা খাতুনের জন্য মাঠপর্যায়ে কাজ করছেন এবং তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানান আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছিল। এরপর ২০২১ সালের নভেম্বরে একাধিক অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয় তাকে।

তারপর ২০২২ সালের জানুয়ারি মাসে তাকে সাধারণ ক্ষমা করে দল থেকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

ঋণখেলাপি হওয়ায় গত ৩০ এপ্রিল এ বছরের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তার মা জায়েদা খাতুন এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

মেয়র জাহাঙ্গীর আলম / বরখাস্ত / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net