Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2023, 11:55 am
Last modified: 08 May, 2023, 12:36 pm

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

সোমবার (৮ মে) সকালে বিমানবন্দ‌রে তা‌দেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
টিবিএস রিপোর্ট
08 May, 2023, 11:55 am
Last modified: 08 May, 2023, 12:36 pm
ছবি / সৌজন্যে

সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া ১৩৫ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে আজ দেশে ফিরেছেন।

সোমবার (৮ মে) সকালে বিমানবন্দ‌রে তা‌দেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এর আগে, রোববার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা করে। আজ সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

গতকাল রয়্যাল সৌদি এয়ারফোর্সের ৩টি বিশেষ ফ্লাইটে তাদেরকে জেদ্দায় নেওয়া হয়।

বিকেলে জেদ্দা বিমানবন্দরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদেরকে স্বাগত জানান।

ছবি / সৌজন্যে

পররাষ্ট্রমন্ত্রণালয়ের ডিরেক্টর (কল্যাণ) মোস্তফা জামিল খান গতকাল টিবিএসকে বলেন, সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

"সুদানে আটকে পড়া ৬৭৩ জন বাংলাদেশি গত ৩ মে থেকে পোর্ট সুদানে অপেক্ষারত ছিলেন জাহাজে করে জেদ্দা আসার জন্য। কিন্তু জাহাজের সময়সূচী না মেলায় এবং অনেকের পাসপোর্ট জটিলতায় তাদেরকে আনা সম্ভব হচ্ছিল না," বলেন তিনি।

"এমন পরিস্থিতিতে নারী-শিশুসহ যারা ভালনারেবল, এমন ১৩৫ জনকে সৌদি বিমানবাহিনীর দু'টি ফ্লাইটে আজ রোববারের মধ্যে জেদ্দা নিয়ে যাওয়া হচ্ছে," যোগ করেন তিনি।

বাকিরা কবে জেদ্দা যাবেন এমন প্রশ্নে তিনি বলেন, "জাহাজ পাওয়া সাপেক্ষে তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

সুদান সংঘর্ষ / সুদান সংঘাত / বাংলাদেশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net