Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2023, 09:05 pm
Last modified: 04 May, 2023, 11:45 pm

Related News

  • আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • বৈশ্বিক নারী-পুরুষ সমতা সূচকে ৫৫ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সমতায় শীর্ষে ১২ বছর
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

ঢাকা ছাড়াও বিশ্বের আরো ছয়টি শহরে ‘চিফ হিট অফিসার’ রয়েছে। এগুলো হলো- যুক্তরাষ্ট্রের মিয়ামি, চিলির সান্তিয়াগো, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রীসের এথেন্স এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
টিবিএস রিপোর্ট
04 May, 2023, 09:05 pm
Last modified: 04 May, 2023, 11:45 pm
বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিনকে বাংলাদেশের প্রথম 'চিফ হিট অফিসার' (সিএইচও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান – অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রকফেলার) ঢাকা উত্তর সিটির এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো মোকাবিলায় তাকে নিয়োগ দিয়েছে।

ঢাকা ছাড়াও বিশ্বের আরো ছয়টি শহরে 'চিফ হিট অফিসার' রয়েছেন। এগুলো হলো- যুক্তরাষ্ট্রের মিয়ামি, চিলির সান্তিয়াগো, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রীসের এথেন্স এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

আর্শট-রকফেলার জলবায়ু পরিবর্তনজনিত হুমকি বিশেষত তাপপ্রবাহ মোকাবিলায় বিভিন্ন ব্যক্তিকে এ পদে নিয়োগ দিয়ে থাকে।

এদিকে বুশরাকে নিয়োগের পর এমন গুজব ছড়ায় যে মেয়ের জন্যেই মেয়র আতিকুল এই পদ সৃষ্টি করেছেন।

এবিষয়ে মেয়রের কোনপ্রকার সম্পৃক্ততা নেই জানিয়ে ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চিফ হিট অফিসার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো পদ নয়'।

তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার হিসেবে বুশরার নিয়োগের ঘটনা পুরো জাতির জন্যেই গর্ব ও আনন্দের সংবাদ।  

একজন সমাজকল্যাণ নির্বাহী হিসেবে বুশরা আফরিন বাংলাদেশের পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পণ্য সরবরাহের অগ্রগতির বিষয়ে কাজ করেছেন।  

তার নেওয়া অন্যতম একটি উদ্যোগ ছিল পোশাক কারখানায় তাপমাত্রা হ্রাসে টাস্কফোর্স গঠন। এছাড়া, কারখানার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে কর্মজীবী মায়েদের সন্তানকে স্তন্যদানের পৃথক কক্ষের ব্যবস্থা করা এবং ডে-কেয়ার সেন্টারে শিশুদের দেখভালকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।  

এর আগে তিনি এনজিও 'শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া 'প্রাণিকল্যাণ আইন, ২০১৯' এর নীতিগত পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে তিনি একজন পলিসি অ্যাডভোকেসি কনসালটেন্ট হিসেবে স্থানীয় সরকারের সঙ্গে কাজ করেছেন।

নীতি-পরামর্শক হিসেবে কাজ করার আগে তিনি একজন ব্যবস্থাপনা নির্বাহীর দায়িত্ব পালন করেন। ওই পদে থাকার সময় তিনি চলমান বিভিন্ন ক্ষুদ্র-ঋণ উদ্যোগ ও প্রক্রিয়ার প্রভাব ও কার্যকারিতা মনিটর করেছেন।   

বাংলাদেশে সামাজিকভাবে সৃজনশীল ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য তহবিল ও বৈশ্বিক স্বীকৃতি আনতে তিনি সিটিব্যাংক এনএ-র সহযোগিতায় সিটি মাইক্রো-এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ডস (সিএমএ) আয়োজনে সংগঠকের ভূমিকা পালন করেছেন।

বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড ড্রামায় বিএ অনার্স করেন।

Related Topics

টপ নিউজ

চিফ হিট অফিসার / বুশরা আফরিন / ঢাকা উত্তর সিটি করপোরেশন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • বৈশ্বিক নারী-পুরুষ সমতা সূচকে ৫৫ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সমতায় শীর্ষে ১২ বছর
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net