Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
চট্টগ্রামের জলাবদ্ধতা: ২১ খাল ভোগাবে নগরবাসীকে!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2023, 09:25 am
Last modified: 03 May, 2023, 09:31 am

Related News

  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ

চট্টগ্রামের জলাবদ্ধতা: ২১ খাল ভোগাবে নগরবাসীকে!

২০১৭ সালের আগস্টে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে 'চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন' প্রকল্পের অনুমোদন দেয় একনেক। গত বছর এর ব্যয় বাড়িয়ে ৯ হাজার ৫২৬ কোটি টাকা করা হয়। 
টিবিএস রিপোর্ট
03 May, 2023, 09:25 am
Last modified: 03 May, 2023, 09:31 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের বড় প্রকল্পে কাজের অগ্রগতি ৭৬ দশমিক ২৫ শতাংশ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ শেষ হবে আগামী জুন মাসে। তবে নগরীর ৫৭ খালের মধ্যে ৩৬টির কাজ চলছে এই প্রকল্পের অধীনে। বাকি ২১টি খালের সমস্যা নগরবাসীকে ভোগাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সেনাবাহিনীর ৩৪-ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান।

মঙ্গলবার (২ মে) বিকালে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪-ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শঙ্কা প্রকাশ করেন তিনি। সভায় প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাহ আলী প্রকল্পের সম্পন্ন হওয়া কাজ এবং অবশিষ্ট কাজের বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। ৩৪-ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ সেনাবাহিনী ও সিডিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান বলেন, '৫৭টি খালের মধ্যে আমাদের প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ৩৬টি। আমরা ৩৬টি খালের কাজই প্রায় শেষ করেছি। কিন্তু বাকি ২১টি খালের পানি সরার পথ নেই। এসব খাল এবং ৫৯টি পয়েন্টের ব্রিজ, কালভার্টে বিদ্যুৎ, ওয়াসা ও গ্যাসের লাইনে ময়লা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে প্রকল্পের বাইরে রাখা এসব খাল ও ব্রিজ নগরবাসীকে সামনের দিনে ভোগাবে।'

প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী বলেন, জোয়ার-ভাটার পানি নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনী মহেশখাল, ফিরিঙ্গি বাজার, টেকপাড়া, কলাবাগিচা ও মরিয়ম বিবি খালে পাঁচটি রেগুলেটর নির্মাণ সম্পন্ন করেছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড ৩২টি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ১২টির কাজ করছে। সেনাবাহিনীর এই প্রকল্পে ১৭৬ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণের কথা ছিল। রিটেইনিং ওয়াল রেলিংসহ সম্পূর্ণ কাজ শেষ হয়েছে ১১৮ কিলোমিটার। আর বাকি অংশে রেলিংসহ ফিনিশিং ওয়ার্ক বাকি আছে বলে জানানো হয়। ৪৫টি ব্রিজের মধ্যে সবকটি নির্মাণ সম্পন্ন হয়েছে। ছয়টি কালভার্ট নির্মাণ সম্পন্ন। অন্যান্য ব্রিজ ও কালভার্টে গ্যাস লাইন, ওয়াসার লাইন, বিটিসিএল'র লাইন আছে। যাতে বৃষ্টির পানির সাথে আবর্জনা গিয়ে আটকে থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু সেনাবাহিনীর নির্মিত ব্রিজ ও কালভার্টে কোনো প্রতিষ্ঠানেরই সংযোগের পাইপ নেই। ফলে এসব ব্রিজ কালভার্টে পানি আটকে থাকার কোনো সুযোগ নেই। এই প্রকল্পে রোড সাইড ড্রেনের পরিকল্পনা ছিল ১৫ দশমিক ৫০ কিলোমিটার। তা সম্পূর্ণ নির্মাণ হয়েছে। নতুন ড্রেন নির্মাণের কথা ছিল ১০ দশমিক ৭৭ কিলোমিটার, তাও সম্পন্ন হয়েছে। তবে সিল্ট ট্র্যাপ ৪২টির মধ্যে ১৩টি, খালপাড়ে রাস্তা নির্মাণ ৮৫ দশমিক ৬৮ কিলোমিটারের মধ্যে ১৫ দশমিক ৫০ কিলোমিটার এবং ফুটপাত ৫০ দশমিক ৫০ কিলোমিটারের মধ্যে মাত্র ৫ দশমিক ৫০ কিলোমিটার নির্মাণ সম্পন্ন।

প্রকল্পের সুফল পেতে নগরবাসীকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। তিনি বলেন, 'জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ দিকে। জলাবদ্ধতার ভোগান্তির দিন শেষ না হলেও ভোগান্তি কমে আসবে। এই প্রকল্পের সুফল পেতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।'

সাংবাদিকরা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সময় এই ২১টি খাল কেন প্রকল্পের বাইরে রাখা হয়েছে তা জানতে চাইলেও সিডিএ চেয়ারম্যান তার কোনো উত্তর দিতে পারেননি।

২০১৭ সালের আগস্টে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে 'চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন' প্রকল্পের অনুমোদন দেয় একনেক। গত বছর এর ব্যয় বাড়িয়ে ৯ হাজার ৫২৬ কোটি টাকা করা হয়। 

Related Topics

টপ নিউজ

জলাবদ্ধতা / চট্টগ্রামে জলাবদ্ধতা / সিডিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net